সিলেটে তেল না পেয়ে পাম্পকর্মীকে ছুরিকাঘাত

সিলেট নগরীতে পেট্রোল পাম্পে তেল না পেয়ে পাম্পের কর্মীকে ছুরিকাঘাত করেছেন এক গ্রাহক। সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নগরীর চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে। আহত পেট্রোল পাম্পকর্মীর নাম মিঠু গোয়ালা। ছুরিকাঘাতের পর তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, বিকেলে ইফতারের দুই মিনিট আগে চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে তেল নিতে আসেন এক গ্রাহক। এসময় ইফতারের সময় ঘনিয়ে আসায় তেল দিতে অপারগতা প্রকাশ করায় ওই গ্রাহকের সঙ্গে কর্মীদের কথা-কাটাকাটি হয়। ইফতার শেষে ওই গ্রাহক আবার পাম্পে এসে মিঠু গোয়ালা নামের এক কর্মীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে তার সহকর্মীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরিদর্শক সৌমেন মৈত্র বলেন, আহত পেট্রোল পাম্পকর্মী এখন শঙ্কামুক্ত। অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে পুলিশ কাজ করছে। আহমেদ জামিল/এসআর/এএসএম

সিলেটে তেল না পেয়ে পাম্পকর্মীকে ছুরিকাঘাত

সিলেট নগরীতে পেট্রোল পাম্পে তেল না পেয়ে পাম্পের কর্মীকে ছুরিকাঘাত করেছেন এক গ্রাহক।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নগরীর চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।

আহত পেট্রোল পাম্পকর্মীর নাম মিঠু গোয়ালা। ছুরিকাঘাতের পর তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বিকেলে ইফতারের দুই মিনিট আগে চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে তেল নিতে আসেন এক গ্রাহক। এসময় ইফতারের সময় ঘনিয়ে আসায় তেল দিতে অপারগতা প্রকাশ করায় ওই গ্রাহকের সঙ্গে কর্মীদের কথা-কাটাকাটি হয়। ইফতার শেষে ওই গ্রাহক আবার পাম্পে এসে মিঠু গোয়ালা নামের এক কর্মীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে তার সহকর্মীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

পরিদর্শক সৌমেন মৈত্র বলেন, আহত পেট্রোল পাম্পকর্মী এখন শঙ্কামুক্ত। অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে পুলিশ কাজ করছে।

আহমেদ জামিল/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow