সিলেটে নির্বাচনী ঝুঁকি নেই: র‍্যাব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেট অঞ্চলে বড় ধরনের কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী। সেই সঙ্গে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় ধরনের কোনো হুমকি নেই বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর মদনমোহন কলেজে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তাজমিনুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথবাহিনীর অভিযানে ইতোমধ্যে অবৈধ অস্ত্রের প্রায় ৮০ শতাংশ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে। সংখ্যালঘু ও চা-শ্রমিক অধ্যুষিত এলাকায় ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।  র‍্যাবের এ কর্মকর্তা বলেন, নির্বাচনকালীন প্রতিটি সংসদীয় আসনে দায়িত্ব পালন করবে আমাদের দল, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। স্পর্শকাতর এলাকায় মোতায়েন থাকবে বোম্ব ডিসপোজাল ইউনিট, গুজব ও অপপ্রচার রোধে সোশ্যাল মিডিয়াতেও নজরদারি রাখা হচ্ছে। তিনি আরও বলেন, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে

সিলেটে নির্বাচনী ঝুঁকি নেই: র‍্যাব
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেট অঞ্চলে বড় ধরনের কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী। সেই সঙ্গে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় ধরনের কোনো হুমকি নেই বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর মদনমোহন কলেজে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তাজমিনুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথবাহিনীর অভিযানে ইতোমধ্যে অবৈধ অস্ত্রের প্রায় ৮০ শতাংশ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে। সংখ্যালঘু ও চা-শ্রমিক অধ্যুষিত এলাকায় ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।  র‍্যাবের এ কর্মকর্তা বলেন, নির্বাচনকালীন প্রতিটি সংসদীয় আসনে দায়িত্ব পালন করবে আমাদের দল, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। স্পর্শকাতর এলাকায় মোতায়েন থাকবে বোম্ব ডিসপোজাল ইউনিট, গুজব ও অপপ্রচার রোধে সোশ্যাল মিডিয়াতেও নজরদারি রাখা হচ্ছে। তিনি আরও বলেন, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে আমরা মাঠে ভোটারদের পাশে থাকব। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে অভিযোগ জানালে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। র‍্যাব-৯ এ নির্বাচনে ভোটারদের নিরাপত্তা, আস্থা এবং শান্তিপূর্ণ ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow