সিলেটে হাম উপসর্গ নিয়ে তরুণীসহ ৩ জনের মৃত্যু

সিলেটে হাম উপসর্গ নিয়ে এক তরুণী ও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)-এর কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি বছর উপসর্গ নিয়ে ও নিশ্চিত হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২৫ জনে। সর্বশেষ মারা যাওয়া ‍তিনজনের মধ্যে হবিগঞ্জের এক শিশু, একজন ১৮ বছর বসয়ী তরুণী এবং সিলেটের এক শিশু রয়েছেন। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে একজন ও হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে একজন। আরও পড়ুন চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, ঠেকালো বিজিবি চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ৮২৭ জনের হাম শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সিলেটে ২৭১ জন, হবিগঞ্জে ১০৩ জন (এর মধ্যে দুজন রুবেলা আক্রান্ত), মৌলভীবাজারে ১০২ জন এবং সুনামগঞ্জে সর্বোচ্চ ৩৫১ জন।  আহমেদ জামিল/এনএইচআর

সিলেটে হাম উপসর্গ নিয়ে তরুণীসহ ৩ জনের মৃত্যু

সিলেটে হাম উপসর্গ নিয়ে এক তরুণী ও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।

রোববার (৯ আগস্ট) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)-এর কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে চলতি বছর উপসর্গ নিয়ে ও নিশ্চিত হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২৫ জনে। সর্বশেষ মারা যাওয়া ‍তিনজনের মধ্যে হবিগঞ্জের এক শিশু, একজন ১৮ বছর বসয়ী তরুণী এবং সিলেটের এক শিশু রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে একজন ও হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে একজন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ৮২৭ জনের হাম শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সিলেটে ২৭১ জন, হবিগঞ্জে ১০৩ জন (এর মধ্যে দুজন রুবেলা আক্রান্ত), মৌলভীবাজারে ১০২ জন এবং সুনামগঞ্জে সর্বোচ্চ ৩৫১ জন।

 আহমেদ জামিল/এনএইচআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow