সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

সিলেটে হাম ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে বিভাগজুড়ে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যু হয়। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৫৮ জন ভর্তি রয়েছেন। এ নিয়ে ৭৭ শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম। মারা যাওয়া শিশু হলো মৌলভীবাজার বড়লেখার বাসিন্দা আসাদ আলীর চার মাস ১১ দিন বয়সী ছেলে ইমতিয়াজ আলী। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদন সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ৩৬৮ জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হাম রোগের সংক্রমণ নিশ্চিত হয়েছে। সোমবার (২২ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৩ জুন) সকাল ৮টা পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৫৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।  এ ছাড়া একইসময়ে হামের সন্দেহভাজন আরও ৮০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেটে এখন পর্যন্ত হামে

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

সিলেটে হাম ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে বিভাগজুড়ে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যু হয়। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৫৮ জন ভর্তি রয়েছেন। এ নিয়ে ৭৭ শিশুর মৃত্যু হয়েছে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম।

মারা যাওয়া শিশু হলো মৌলভীবাজার বড়লেখার বাসিন্দা আসাদ আলীর চার মাস ১১ দিন বয়সী ছেলে ইমতিয়াজ আলী।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদন সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ৩৬৮ জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হাম রোগের সংক্রমণ নিশ্চিত হয়েছে। সোমবার (২২ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৩ জুন) সকাল ৮টা পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৫৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। 

এ ছাড়া একইসময়ে হামের সন্দেহভাজন আরও ৮০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭৩ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম কালবেলাকে বলেন, হাম উপসর্গ ও নিউমোনিয়া আক্রান্ত আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ৮০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ৭৭ জনের মৃত্যু হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow