সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো ৩ শিশুর মৃত্যু

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে বিভাগজুড়ে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন হাসপাতালে আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়।  বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৯৭ জন ভর্তি রয়েছেন। এ নিয়ে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জন। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম। মৃত শিশুরা হলো, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও এলাকার আলী হোসেনের ৭ মাসের ছেলে কামরুল, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রত্না চা বাগানে রাজনের ১০ মাস বয়সী মেয়ে কৃষ্ণা রাজন, সিলেটের জকিগঞ্জ উপজেলার কলাকুটা এলাকার মুকিত আহমদের ৪ মাস বয়সী ছেলে নিহাদ আহমদ। কামরুল ও কৃষ্ণা এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং নিহাদ আহমেদ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদন সূত্রে

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো ৩ শিশুর মৃত্যু
সিলেটে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে বিভাগজুড়ে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন হাসপাতালে আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়।  বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৯৭ জন ভর্তি রয়েছেন। এ নিয়ে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জন। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম। মৃত শিশুরা হলো, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও এলাকার আলী হোসেনের ৭ মাসের ছেলে কামরুল, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রত্না চা বাগানে রাজনের ১০ মাস বয়সী মেয়ে কৃষ্ণা রাজন, সিলেটের জকিগঞ্জ উপজেলার কলাকুটা এলাকার মুকিত আহমদের ৪ মাস বয়সী ছেলে নিহাদ আহমদ। কামরুল ও কৃষ্ণা এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং নিহাদ আহমেদ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদন সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে মোট ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৫৩৪ জন। এরমধ্যে সুনামগঞ্জে ২৮২ জন, সিলেটে ১৭৫ জন, হবিগঞ্জে ৫৫ জন (এরমধ্যে ২ জন রুবেলা) এবং মৌলভীবাজারে ২২ জন। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে নতুন করে ৬৬ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩১ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জন, নর্থ ইস্ট হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামে আক্রান্ত ২৯৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১২৩ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০১ জন, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ১৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৭ জন, লায়ন্স হাসপাতালে ৪ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ৩ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৮ জন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে ৯৯ শিশু ও এক নার্সের মৃত্যু হয়েছে।  স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম কালবেলাকে বলেন, হাম উপসর্গ ও নিউমোনিয়া আক্রান্ত আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ৬৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow