সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু
সিলেটে হাম ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (৬ জুলাই) মৃত্যু শিশুর বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম। মারা যাওয়া শিশু হলো, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোন্দফপুর এলাকার সালেহ আহমেদের ৭ মাসের ছেলে জায়ান আহমদ। এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যু হয়। একই সময়ে আরও ৪ জনের হাম শনাক্ত হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৬৩ জন ভর্তি রয়েছেন। এ নিয়ে চলতি বছরে বিভাগে হামে সন্দেহভাজন ও নিশ্চিত রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮জনে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগে ল্যাব কনফার্ম হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪২২ জন। এ বছর সুনামগঞ্জে সর্বোচ্চ ২৩৪ জনের হাম শনাক্ত হয়েছে। এছাড়া সিলেট জেলায় ১৩১ জন, হবিগঞ্জে ৪১ জন (এর মধ্যে ২ জন রুবেলা আক্রান্ত) এবং মৌলভীবাজারে ১৬ জনের হাম নিশ্চিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্
সিলেটে হাম ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (৬ জুলাই) মৃত্যু শিশুর বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম।
মারা যাওয়া শিশু হলো, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোন্দফপুর এলাকার সালেহ আহমেদের ৭ মাসের ছেলে জায়ান আহমদ।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যু হয়। একই সময়ে আরও ৪ জনের হাম শনাক্ত হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৬৩ জন ভর্তি রয়েছেন। এ নিয়ে চলতি বছরে বিভাগে হামে সন্দেহভাজন ও নিশ্চিত রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮জনে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগে ল্যাব কনফার্ম হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪২২ জন। এ বছর সুনামগঞ্জে সর্বোচ্চ ২৩৪ জনের হাম শনাক্ত হয়েছে। এছাড়া সিলেট জেলায় ১৩১ জন, হবিগঞ্জে ৪১ জন (এর মধ্যে ২ জন রুবেলা আক্রান্ত) এবং মৌলভীবাজারে ১৬ জনের হাম নিশ্চিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৫৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২ জন এবং হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ২৬৩ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১০ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৯ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৭ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৮ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৫ জন, লায়ন্স হাসপাতালে ৩ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, পার্কভিউ মেডিকেল হাসপাতালে ১ জন এবং মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের আরো জানায়, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহভাজন ও নিশ্চিত হামে মোট ৮৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ৩১ জন, সুনামগঞ্জে ৩৮জন, মৌলভীবাজারে ১১ জন এবং হবিগঞ্জে ৮ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিপ্তরের সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম কালবেলাকে বলেন, সিলেটে হাম ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে ৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৬৩ জন ভর্তি রয়েছেন। এ নিয়ে ৮৮ শিশুর মৃত্যু হয়েছে।
What's Your Reaction?