সিলেটে হামের উপসর্গে একদিনে তিন শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩১

সিলেটে হামের উপসর্গ নিয়ে একদিনে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকলে কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বুধবার (১৩ মে) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সর্বশেষ এ তথ্য জানিয়েছে। মারা যাওয়া তিন শিশুর মধ্যে একজনের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায় ও অন্য দুইজনের বাড়ি সুনামগঞ্জ জেলায়। এ নিয়ে চলতি বছরে সিলেটে হাম ও হামের উপসর্গে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। স্বাস্থ্য বিভাগের এক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময় ল্যাব পরীক্ষায় কারো হাম শনাক্ত না হলেও উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ৯২ জন রোগী ভর্তি হয়েছেন। সব মিলিয়ে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২১৭ জন। সবচেয়ে বেশি রোগী রয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। সেখানে ভর্তি আছেন ১১০ জন। আর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫০ জন। বুধবার সকাল পর্যন্ত সিলেট স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিভাগে নিশ্চিত হ

সিলেটে হামের উপসর্গে একদিনে তিন শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩১

সিলেটে হামের উপসর্গ নিয়ে একদিনে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকলে কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বুধবার (১৩ মে) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সর্বশেষ এ তথ্য জানিয়েছে।

মারা যাওয়া তিন শিশুর মধ্যে একজনের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায় ও অন্য দুইজনের বাড়ি সুনামগঞ্জ জেলায়। এ নিয়ে চলতি বছরে সিলেটে হাম ও হামের উপসর্গে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।

স্বাস্থ্য বিভাগের এক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময় ল্যাব পরীক্ষায় কারো হাম শনাক্ত না হলেও উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ৯২ জন রোগী ভর্তি হয়েছেন।

সব মিলিয়ে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২১৭ জন। সবচেয়ে বেশি রোগী রয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। সেখানে ভর্তি আছেন ১১০ জন। আর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫০ জন।

বুধবার সকাল পর্যন্ত সিলেট স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪৭। এর মধ্যে সর্বোচ্চ ৭৩ জন শনাক্ত হয়েছেন সুনামগঞ্জে।

আহমেদ জামিল/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow