সিয়াম-তুষি ও চঞ্চলদের হরর সিনেমায় চমক বেজবাবা সুমন

জনপ্রিয় সংগীতশিল্পী ও অর্থহীন ব্যান্ডের ভোকালিস্ট সাইদুস সালেহীন সুমন। ‘বনলতা এক্সপ্রেস’ ছবিতে ব্যবহৃত তার গান ‘চাইতেই পারো তুমি’ ইতোমধ্যেই নতুন করে জনপ্রিয়তা পাচ্ছে। দর্শকদের ভালোবাসায় তিনি উচ্ছ্বসিত বলে জানান সুমন। এবার তিনি আরও এক সিনেমায় চমক হিসেবে যুক্ত হচ্ছেন। রায়হান রাফীর বহুল আলোচিত ‘আন্ধার’ সিনেমায় থাকবে সুমনের নতুন গান। একই সঙ্গে সিনেমাটিতে তার কণ্ঠে পুরোনো গানও ব্যবহার করা হবে বলে জানা গেছে। সুমন জানান, সিনেমা মুক্তির আগে গান নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবে প্রযোজনা প্রতিষ্ঠান। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে ভিন্ন ধরনের এক সংগীত অভিজ্ঞতা। শুধু গান নয়, সিনেমার গল্প লেখার সঙ্গেও যুক্ত আছেন সুমন। ক্রিপটিক ফেইট ব্যান্ডের শাকিব চৌধুরী ও আদনান আদিব খানের সঙ্গে মিলেই তিনি লিখেছেন এই ছবির গল্প। সুমনের ভাষায়, এটি শুধু একটি সাধারণ হরর সিনেমা নয়। এখানে থাকবে অ্যাকশন, থ্রিল, কমেডি ও ডিটেকটিভ গল্পের মিশ্রণ। তার দাবি, বাংলাদেশের সিনেমায় এ ধরনের ঘরানা আগে খুব বেশি দেখা যায়নি। ভৌতিক গল্পের প্রতি আগ্রহ থেকেই এই কাজের জন্ম বলে জানান তিনি। বিভিন্ন সময় দেশের নানা জায়গায় গ

সিয়াম-তুষি ও চঞ্চলদের হরর সিনেমায় চমক বেজবাবা সুমন

জনপ্রিয় সংগীতশিল্পী ও অর্থহীন ব্যান্ডের ভোকালিস্ট সাইদুস সালেহীন সুমন। ‘বনলতা এক্সপ্রেস’ ছবিতে ব্যবহৃত তার গান ‘চাইতেই পারো তুমি’ ইতোমধ্যেই নতুন করে জনপ্রিয়তা পাচ্ছে। দর্শকদের ভালোবাসায় তিনি উচ্ছ্বসিত বলে জানান সুমন।

এবার তিনি আরও এক সিনেমায় চমক হিসেবে যুক্ত হচ্ছেন। রায়হান রাফীর বহুল আলোচিত ‘আন্ধার’ সিনেমায় থাকবে সুমনের নতুন গান। একই সঙ্গে সিনেমাটিতে তার কণ্ঠে পুরোনো গানও ব্যবহার করা হবে বলে জানা গেছে।

সুমন জানান, সিনেমা মুক্তির আগে গান নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবে প্রযোজনা প্রতিষ্ঠান। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে ভিন্ন ধরনের এক সংগীত অভিজ্ঞতা।

শুধু গান নয়, সিনেমার গল্প লেখার সঙ্গেও যুক্ত আছেন সুমন। ক্রিপটিক ফেইট ব্যান্ডের শাকিব চৌধুরী ও আদনান আদিব খানের সঙ্গে মিলেই তিনি লিখেছেন এই ছবির গল্প।

সুমনের ভাষায়, এটি শুধু একটি সাধারণ হরর সিনেমা নয়। এখানে থাকবে অ্যাকশন, থ্রিল, কমেডি ও ডিটেকটিভ গল্পের মিশ্রণ। তার দাবি, বাংলাদেশের সিনেমায় এ ধরনের ঘরানা আগে খুব বেশি দেখা যায়নি।

ভৌতিক গল্পের প্রতি আগ্রহ থেকেই এই কাজের জন্ম বলে জানান তিনি। বিভিন্ন সময় দেশের নানা জায়গায় গিয়ে তারা গল্পের উপাদান সংগ্রহ করেছেন। সেসব থেকেই তৈরি হয়েছে ‘আন্ধার’ ছবির কাহিনি।

সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত ও মোস্তফা মনোয়ারসহ অনেকে।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow