সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি ডিপোতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে জেলা প্রশাসন। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা সলিমপুর সিডিএ আবাসিক গেট সংলগ্ন এলাকায় একটি তেলের ডিপোতে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। এতে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র এই ডিপোকে কেন্দ্র করে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও সরবরাহ করে আসছিল। অভিযোগ রয়েছে, বিভিন্ন শিল্পকারখানা ও পরিবহন খাতে এসব তেল সরবরাহ করা হতো, যা সরকারের রাজস্ব ফাঁকির পাশাপাশি বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিও তৈরি করছিল। স্থানীয়দের দাবি, দিনের বেলায় ডিপোটির কার্যক্রম সীমিত থাকলেও রাতের আঁধারে তেল আনা-নেওয়া বেশি হতো। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্টদের জানানো হলেও এতদিন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযানে অংশ নেওয়া সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম জানান, উদ্ধারকৃত তেলের পরিমাণ আনুমানিক ২৫ হাজার লিটার। অবৈধ মজুত ও ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নি

সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি ডিপোতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে জেলা প্রশাসন।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা সলিমপুর সিডিএ আবাসিক গেট সংলগ্ন এলাকায় একটি তেলের ডিপোতে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। এতে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র এই ডিপোকে কেন্দ্র করে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও সরবরাহ করে আসছিল। অভিযোগ রয়েছে, বিভিন্ন শিল্পকারখানা ও পরিবহন খাতে এসব তেল সরবরাহ করা হতো, যা সরকারের রাজস্ব ফাঁকির পাশাপাশি বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিও তৈরি করছিল।

স্থানীয়দের দাবি, দিনের বেলায় ডিপোটির কার্যক্রম সীমিত থাকলেও রাতের আঁধারে তেল আনা-নেওয়া বেশি হতো। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্টদের জানানো হলেও এতদিন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

অভিযানে অংশ নেওয়া সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম জানান, উদ্ধারকৃত তেলের পরিমাণ আনুমানিক ২৫ হাজার লিটার। অবৈধ মজুত ও ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এম মাঈন উদ্দিন/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow