সীতাকুণ্ডে জামায়াতের জনসভায় মানুষের ঢল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আজ চট্টগ্রামের সীতাকুণ্ডে আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার আগমনকে কেন্দ্র করে সীতাকুণ্ড পৌরসভার ডেবারপাড় মাঠ ও আশপাশের এলাকা লাখো মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে রূপ নিয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টার আগেই জনসভার মূল মাঠ ছাড়িয়ে আশপাশের রাস্তা ও অলিগলিতে মানুষের অবস্থান লক্ষ্য করা গেছে। সরেজমিনে দেখা যায়, সমাবেশ শুরু হওয়ার আগেই কানায় কানায় ভরে গেছে জনসভাস্থল। বক্তব্য রাখছেন, উপজেলা-জেলার জামায়াতের নেতৃবৃন্দ ও অন্যদলের নেতারা। জনসভা নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন জামায়াতে ইসলামী ও ঐক্যের সহযোগীরা। মূল মাঠের বাইরে, রাস্তায়, আশপাশে মানুষের সমাগম ঘটেছে। জনসভায় আসা নেতা-কর্মীদের মিছিলে- স্লোগানে মুখরিত পুরো এলাকা। চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলা উদ্দিন শিকদার বলেন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের উদ্যোগে সীতাকুণ্ডের জনসভার মাঠ দুপুর ২ টার মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। যেখানে লাখো মানুষ উপস্থিত হয়ে দাঁড়িপাল্লা ও ১১ দলীয় জোটের পক্ষে সমর্থন জানাতে এসেছেন। এটি শুধু জনসভা নয়, লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে রূপ ন

সীতাকুণ্ডে জামায়াতের জনসভায় মানুষের ঢল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আজ চট্টগ্রামের সীতাকুণ্ডে আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার আগমনকে কেন্দ্র করে সীতাকুণ্ড পৌরসভার ডেবারপাড় মাঠ ও আশপাশের এলাকা লাখো মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে রূপ নিয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টার আগেই জনসভার মূল মাঠ ছাড়িয়ে আশপাশের রাস্তা ও অলিগলিতে মানুষের অবস্থান লক্ষ্য করা গেছে।

সরেজমিনে দেখা যায়, সমাবেশ শুরু হওয়ার আগেই কানায় কানায় ভরে গেছে জনসভাস্থল। বক্তব্য রাখছেন, উপজেলা-জেলার জামায়াতের নেতৃবৃন্দ ও অন্যদলের নেতারা। জনসভা নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন জামায়াতে ইসলামী ও ঐক্যের সহযোগীরা। মূল মাঠের বাইরে, রাস্তায়, আশপাশে মানুষের সমাগম ঘটেছে। জনসভায় আসা নেতা-কর্মীদের মিছিলে- স্লোগানে মুখরিত পুরো এলাকা।

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলা উদ্দিন শিকদার বলেন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের উদ্যোগে সীতাকুণ্ডের জনসভার মাঠ দুপুর ২ টার মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। যেখানে লাখো মানুষ উপস্থিত হয়ে দাঁড়িপাল্লা ও ১১ দলীয় জোটের পক্ষে সমর্থন জানাতে এসেছেন। এটি শুধু জনসভা নয়, লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে রূপ নিচ্ছে। সেভাবেই প্রস্তুতি আগে থেকে নেওয়া ছিল।

দলীয় সূত্রে জানা যায়, জনসভায় চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন কেন্দ্রীয় জামায়েতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ আমিরুজ্জামান, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, উত্তর জেলা শ্রমিক সভাপতি ইউসুফ বিন আবু বকর, চট্টগ্রাম-১ আসনের প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান, চট্টগ্রাম-২ আসনের প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন, চট্টগ্রাম -৪ আসনের প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম -৫ আসনের প্রার্থী নাসির উদ্দিন মনির, চট্টগ্রাম -৬ আসনের প্রার্থী শাহজাহান মঞ্জু , চট্টগ্রাম -৭ আসনের প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম, সনাতন প্রতিনিধি দোলন দেব, কেন্দ্রীয় তত্ত্বাবধায়ক ইব্রাহিম, ডাকসু জিএস এসএম ফরহাদ, চবি শিবির সভাপতি ও চাকসু ভিপি ইব্রাহিম রনি প্রমুখ।

এমএমডি/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow