সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে নিহত বেড়ে ৫
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত ও ১০ শ্রমিক দগ্ধ ও আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে ফেরদৌস শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ব্যবস্থপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনাস্থালেই তিনজন মারা গেছেন। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে কারণ উদঘাটনের চেষ্টা চলছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর ২ জন মারা যায়। চমেক হাসপাতালে মোট ৮ জন দগ্ধকে আনা হয়, এর মধ্যে ৫ জন মারা যায়। কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন বলেন, ফেরদৌস শিপইয়ার্ডে বিস্ফোরণে অনেকে হতাহত হয়েছে। এখনো পর্যন্ত তিনজন মারা গেছে। উদ্ধার তৎপরতা চলছে। অনেকে অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে যাচ্ছি। অনেকে হতাহত হয়েছে বলে শুনেছি।
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত ও ১০ শ্রমিক দগ্ধ ও আহত হয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে ফেরদৌস শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ব্যবস্থপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনাস্থালেই তিনজন মারা গেছেন। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর ২ জন মারা যায়। চমেক হাসপাতালে মোট ৮ জন দগ্ধকে আনা হয়, এর মধ্যে ৫ জন মারা যায়।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন বলেন, ফেরদৌস শিপইয়ার্ডে বিস্ফোরণে অনেকে হতাহত হয়েছে। এখনো পর্যন্ত তিনজন মারা গেছে। উদ্ধার তৎপরতা চলছে। অনেকে অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে যাচ্ছি। অনেকে হতাহত হয়েছে বলে শুনেছি।
What's Your Reaction?