সীমান্তবর্তী গ্রামে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক

মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী ঝাঝা গ্রাম থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।  বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গ্রামের সড়কের পাশে পড়ে থাকা বাঁশের স্তূপের মধ্যে লাল টেপে মোড়ানো বস্তুটি স্থানীয়রা দেখতে পান। স্থানীয়দের ভাষ্য, রাতের বেলায় সন্দেহজনক বস্তুটি নজরে এলে তারা দ্রুত মেহেরপুর সদর থানা পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে। নিরাপত্তাজনিত কারণে সেটিকে বালতির পানিতে ডুবিয়ে নিষ্ক্রিয় করে থানায় নিয়ে যাওয়া হয়। মেহেরপুর সদর থানার ওসি (অপারেশন) সেলিম রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। কে বা কারা, কী উদ্দেশ্যে এটি সেখানে রেখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় বস্তুটি সেখানে রাখা হয়েছে। ঘটনাটি ভোটের রাতে মেহেরপুর-১ সংসদীয় আসনে সংঘটিত হওয়ায় এলাকায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  

সীমান্তবর্তী গ্রামে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক

মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী ঝাঝা গ্রাম থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গ্রামের সড়কের পাশে পড়ে থাকা বাঁশের স্তূপের মধ্যে লাল টেপে মোড়ানো বস্তুটি স্থানীয়রা দেখতে পান।

স্থানীয়দের ভাষ্য, রাতের বেলায় সন্দেহজনক বস্তুটি নজরে এলে তারা দ্রুত মেহেরপুর সদর থানা পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে। নিরাপত্তাজনিত কারণে সেটিকে বালতির পানিতে ডুবিয়ে নিষ্ক্রিয় করে থানায় নিয়ে যাওয়া হয়।

মেহেরপুর সদর থানার ওসি (অপারেশন) সেলিম রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। কে বা কারা, কী উদ্দেশ্যে এটি সেখানে রেখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় বস্তুটি সেখানে রাখা হয়েছে।

ঘটনাটি ভোটের রাতে মেহেরপুর-১ সংসদীয় আসনে সংঘটিত হওয়ায় এলাকায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow