সীমান্তে বিএসএফের ছোড়া রাবার বুলেটে বাংলাদেশি আহত
ঝিনাইদহের মহেশপুরের শ্রীনাথপুর সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে মহেন্দ্র এলাকায় বিএসএফের রাবার বুলেটে রুবেল হোসেন (৩১) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। আহত যুবক সীমান্তবর্তী শ্যামকুড় মাঠপাড়া গ্রামের মজিবুল খানের ছেলে। জানা গেছে, রুবেল হোসেনসহ একদল মানুষ ভোররাতের সীমান্তের শ্রীনাথপুর বিওপি সংলগ্ন এলাকা দিয়ে গরু আনাসহ চোরাচালানের জন্য ভারতের ঢোকার চেষ্টা করে। ওই সময় তারা ভারতের অভ্যন্তরে মহেন্দ্র এলাকায় গিয়ে কাঁটাতার কাটার চেষ্টা করে। তখন মহেন্দ্র ক্যাম্পের বিএসএফের টহলদল তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে গুরুতর আহত হয় রুবেল। আরও পড়ুন সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় তদন্ত কমিটি গঠন ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর তোয়াসিন হাবিব হাসান জানান, গুলির ঘটনার পর রুবেলসহ অন্যরা বাংলাদেশে পালিয়ে আসে। রুবেলের বুকে রাবার বুলেট লেগেছে বলে আমরা জানতে পেরেছি। প্রথমে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকায় নেওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য। এম শাহাজান/এনএইচআর/এএসএম
ঝিনাইদহের মহেশপুরের শ্রীনাথপুর সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে মহেন্দ্র এলাকায় বিএসএফের রাবার বুলেটে রুবেল হোসেন (৩১) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। আহত যুবক সীমান্তবর্তী শ্যামকুড় মাঠপাড়া গ্রামের মজিবুল খানের ছেলে।
জানা গেছে, রুবেল হোসেনসহ একদল মানুষ ভোররাতের সীমান্তের শ্রীনাথপুর বিওপি সংলগ্ন এলাকা দিয়ে গরু আনাসহ চোরাচালানের জন্য ভারতের ঢোকার চেষ্টা করে। ওই সময় তারা ভারতের অভ্যন্তরে মহেন্দ্র এলাকায় গিয়ে কাঁটাতার কাটার চেষ্টা করে। তখন মহেন্দ্র ক্যাম্পের বিএসএফের টহলদল তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে গুরুতর আহত হয় রুবেল।
ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর তোয়াসিন হাবিব হাসান জানান, গুলির ঘটনার পর রুবেলসহ অন্যরা বাংলাদেশে পালিয়ে আসে। রুবেলের বুকে রাবার বুলেট লেগেছে বলে আমরা জানতে পেরেছি। প্রথমে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকায় নেওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য।
এম শাহাজান/এনএইচআর/এএসএম
What's Your Reaction?
