সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পায়ের গোড়ালি

কক্সবাজারের উখিয়া সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় এক রোহিঙ্গা যুবকের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংয়ে ‘মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স’ (এমএসএফ) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে কাটাপাহাড় পোস্ট এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত রোহিঙ্গা যুবকের নাম মোহাম্মদ সালমান (২৭)। তিনি উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি/৯ ব্লকের বাসিন্দা মোহাম্মদ নিজামত আলী ও নুর মারিজানের ছেলে। সীমান্তবর্তী সূত্র জানায়, ৬৪ বিজিবির অধীন বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিআরএম-২১ নম্বর সীমান্ত পিলার থেকে আনুমানিক ৫৫০ গজ উত্তর-দক্ষিণ দিকে এবং বালুখালী বিওপি থেকে প্রায় এক কিলোমিটার পূর্বে কাটাপাহাড় পোস্ট সংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলটি জিরো লাইন (শূন্যরেখা) থেকে প্রায় ২৫০ গজ মিয়ানমারের অভ্যন্তরে অবস্থিত। ক্যাম্পের বাসিন্দা আহমদ উল্লাহ জানান, সোমবার সকালে সালমান কোনো কারণে সীমান্তের ওপারে গেলে হঠাৎ স

সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পায়ের গোড়ালি

কক্সবাজারের উখিয়া সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় এক রোহিঙ্গা যুবকের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংয়ে ‘মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স’ (এমএসএফ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে কাটাপাহাড় পোস্ট এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত রোহিঙ্গা যুবকের নাম মোহাম্মদ সালমান (২৭)। তিনি উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি/৯ ব্লকের বাসিন্দা মোহাম্মদ নিজামত আলী ও নুর মারিজানের ছেলে।

সীমান্তবর্তী সূত্র জানায়, ৬৪ বিজিবির অধীন বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিআরএম-২১ নম্বর সীমান্ত পিলার থেকে আনুমানিক ৫৫০ গজ উত্তর-দক্ষিণ দিকে এবং বালুখালী বিওপি থেকে প্রায় এক কিলোমিটার পূর্বে কাটাপাহাড় পোস্ট সংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলটি জিরো লাইন (শূন্যরেখা) থেকে প্রায় ২৫০ গজ মিয়ানমারের অভ্যন্তরে অবস্থিত।

ক্যাম্পের বাসিন্দা আহমদ উল্লাহ জানান, সোমবার সকালে সালমান কোনো কারণে সীমান্তের ওপারে গেলে হঠাৎ সেখানে পুঁতে রাখা স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে মাইনটি বিস্ফোরিত হলে সালমানের ডান পায়ের গোড়ালি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে কাছাকাছি থাকা অন্য রোহিঙ্গাদের সহায়তায় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

আহত সালমান ঠিক কী কারণে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে গিয়েছিলেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। 

তবে এ প্রসঙ্গে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, অনেক রোহিঙ্গা বিভিন্ন সময় মাদক বা চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে বলে অভিযোগ রয়েছে। অবৈধ কার্যক্রম ছাড়া এই পরিস্থিতিতে তাদের মিয়ানমারে যাওয়ার তেমন কোনো বৈধ কারণ থাকে না। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত হওয়ার বিষয়ে থানায় এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি বা অভিযোগ করেনি।

উল্লেখ্য, এর আগের দিন রোববার (২৪ মে) দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের বাইশফাঁড়ি ৪২ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় মিয়ানমারের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে অক্যমং তংচঙ্গ্যা (৪০) নামে এক স্থানীয় বাংলাদেশি নিহত হন। পরে তাকে উদ্ধার করতে গিয়ে একই এলাকার চিক্যং তংচঙ্গ্যা (৩৪) ও শৈফুচিং তংচঙ্গ্যা (৩২) নামের আরও দুই ব্যক্তি প্রাণ হারান। পরপর দুইদিনে সীমান্ত এলাকায় এমন মাইন বিস্ফোরণের ঘটনায় স্থানীয় সীমান্ত ও ক্যাম্পগুলোর বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow