সীমান্তে ২০-৫০ হাজার রুপির চুক্তি, চিহ্নিত পাচারকারীসহ আটক ১৪

সিলেটের জৈন্তাপুরের একটি বাড়ি থেকে চিহ্নিত মানবপাচারকারী নারী-পুরুষ ও শিশুসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার ( ১৬ মে) দুপুরে উপজেলার নিজপাট ইউনিয়নের উজানীনগর গ্রামের আব্দুল করিমের বাড়ি থেকে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের উজানীনগর গ্রামের আব্দুল করিমের তিনতলা বাড়ি হতে স্থানীয় লোকজন আটক মানবপাচারকারী সহ ১৪জনকে আটক করে। সংবাদ পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের নিয়ে আসে। আটক ব্যক্তিরা হলেন, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ক্ষেত্রপাশা গ্রামের আলকাছ মিয়ার ছেলে মো. তানজিম উদ্দিন (২৮), পিরোজপুর জেলার জিয়ানগর থানার বালিপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. হাফিজুর রহমান (৩৯), খুলনা জেলার ৫নং মাছঘাট সদর গ্রামের নজরুল শেথের ছেলে মো. হাসান (২৬), কামাল শেখ স্ত্রী নুরজাহান খাতুন (৩৫), মেহেদী হাসানের স্ত্রী এশা আক্তার (২৫), ৫নং মাছঘাট গ্রামের মো. হাসানের স্ত্রী সুমি খাতুন (২২), নওসুফ গাজীর স্ত্রী সোনিয়া বেগম (৩০), মো. হাসানের ছেলে হামজা শেখ (০২), ডেমরা থানার সারুলিয়া গ্রামের নবীন খানের স্ত্রী আমেনা আক্তার পলি (৩৩) সাতক্ষীর

সীমান্তে ২০-৫০ হাজার রুপির চুক্তি, চিহ্নিত পাচারকারীসহ আটক ১৪

সিলেটের জৈন্তাপুরের একটি বাড়ি থেকে চিহ্নিত মানবপাচারকারী নারী-পুরুষ ও শিশুসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার ( ১৬ মে) দুপুরে উপজেলার নিজপাট ইউনিয়নের উজানীনগর গ্রামের আব্দুল করিমের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের উজানীনগর গ্রামের আব্দুল করিমের তিনতলা বাড়ি হতে স্থানীয় লোকজন আটক মানবপাচারকারী সহ ১৪জনকে আটক করে। সংবাদ পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের নিয়ে আসে।

আটক ব্যক্তিরা হলেন, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ক্ষেত্রপাশা গ্রামের আলকাছ মিয়ার ছেলে মো. তানজিম উদ্দিন (২৮), পিরোজপুর জেলার জিয়ানগর থানার বালিপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. হাফিজুর রহমান (৩৯), খুলনা জেলার ৫নং মাছঘাট সদর গ্রামের নজরুল শেথের ছেলে মো. হাসান (২৬), কামাল শেখ স্ত্রী নুরজাহান খাতুন (৩৫), মেহেদী হাসানের স্ত্রী এশা আক্তার (২৫), ৫নং মাছঘাট গ্রামের মো. হাসানের স্ত্রী সুমি খাতুন (২২), নওসুফ গাজীর স্ত্রী সোনিয়া বেগম (৩০), মো. হাসানের ছেলে হামজা শেখ (০২), ডেমরা থানার সারুলিয়া গ্রামের নবীন খানের স্ত্রী আমেনা আক্তার পলি (৩৩) সাতক্ষীরা জেলার জুলীন পাড়া গ্রামের রোকনুজ্জামান মেয়ে নাসরিন আক্তার (২৩), একই জেলার সুলতানপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে সিমরান সুলতানা (২৫) নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার সাখাওয়াত উল্লাহর স্ত্রী রুমি আক্তার (৩৫), যশোর জেলার বাঘারপাড়া থানার বন্ধ ভিলা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী সবুরুন নেছা (৪৫) এবং জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওর গ্রামের সাহেব মিয়ার ছেলে মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য মো. হানিফ মিয়া (৩৫)।

স্থানীয় এলাকাবাসী রহিম উদ্দিন ও মিজানুর রহমান জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর হতে বর্তমান পর্যন্ত সিলেটের জৈন্তাপুর উপজেলা বিভিন্ন সীমান্ত পথ দিয়ে মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্যরা মানব পাচার করে আসছে। দিনরাত সমানভাবে সীমান্তের ওপার হতে ২০ হতে ৫০ হাজার রুপি টাকা চুক্তি করে চক্রের সদস্যরা বাংলাদেশে প্রবেশ করিয়ে থাকে। আবার অনেককে সমপরিমাণ টাকার বিনিময়ে ভারতে পাচার করে থাকে।

তারা আরও বলেন, দীর্ঘদিন হতে হানিফ জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওর, ফুলবাড়ী, ঘিলাতৈল, টিপরাখলা, গোয়াবাড়ি, হর্নি, বাইরাখেল সীমান্ত দিয়ে মানুষ প্রবেশ করে নিয়ে এসে জৈন্তাপুরের বিভিন্ন চোরাকারবারিদের বাসাবাড়িতে রাখেন। পরে সুযোগ বুঝে গাড়ি যোগে তাদের গন্তব্যে প্রেরণ করেন। ইতোপূর্বেও একবার তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হন।

জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, স্থানীয় জনতা মানবপাচারকারীসহ কয়েকজনকে আটকের পর থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে রোববার তাদের আদালতে পাঠানো হয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow