সীমান্তে ২৮ জনকে পুশইন করলো বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ। বুধবার (৩ জুন) দিবাগত রাত ৩টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২০৩/৬-আর এর কাছে এ ঘটনা ঘটে। বিজিবি সূত্র জানায়, ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ২৮ জন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। খবর পেয়ে বাঙ্গাবাড়ি বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উক্ত ব্যক্তিদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। বর্তমানে তারা সীমান্ত এলাকায় অবস্থান করছে। তাদেরকে পুশব্যাক করতে চেষ্টা চালাচ্ছে বিবিজি। সীমান্ত এলাকায় বিএসএফ অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে। নওগাঁয় অবস্থিত ১৬ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ব্যাটালিয়নের অধিনায়ক হলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরেফুল ইসলাম মাসুম জানান, সীমান্ত এলাকায় বিএসএফ অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে এবং বিভিন্ন পোস্টে অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া ওই ২৮ জনকে পুনরায় ভারতীয়

সীমান্তে ২৮ জনকে পুশইন করলো বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ। বুধবার (৩ জুন) দিবাগত রাত ৩টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২০৩/৬-আর এর কাছে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ২৮ জন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ জন শিশু রয়েছে।

খবর পেয়ে বাঙ্গাবাড়ি বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উক্ত ব্যক্তিদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। বর্তমানে তারা সীমান্ত এলাকায় অবস্থান করছে। তাদেরকে পুশব্যাক করতে চেষ্টা চালাচ্ছে বিবিজি। সীমান্ত এলাকায় বিএসএফ অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে।

নওগাঁয় অবস্থিত ১৬ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ব্যাটালিয়নের অধিনায়ক হলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরেফুল ইসলাম মাসুম জানান, সীমান্ত এলাকায় বিএসএফ অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে এবং বিভিন্ন পোস্টে অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া ওই ২৮ জনকে পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে সীমান্তে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

সোহান মাহমুদ/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow