সীমান্তে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (২০ জুলাই) পুটখালি বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে এ সিরাপ উদ্ধার করে। তবে এসময় পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। আরও পড়ুন যশোর সীমান্তে ৫ লাখ টাকার মাদক জব্দ খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, বিজিবির নিয়মিত মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার ভোরে পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪৮৬ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করে বিজিবির সদস্যরা। বিজিবি অধিনায়ক আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদকসহ যে কোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জামাল হোসেন/এসজেডএইচ/জেআইএম

সীমান্তে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (২০ জুলাই) পুটখালি বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে এ সিরাপ উদ্ধার করে। তবে এসময় পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, বিজিবির নিয়মিত মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার ভোরে পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪৮৬ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করে বিজিবির সদস্যরা।

বিজিবি অধিনায়ক আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদকসহ যে কোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জামাল হোসেন/এসজেডএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow