সীমান্তের তিস্তা নদীতে মিলল গুলিবিদ্ধ মরদেহ 

বাংলাদেশ-ভারত সীমান্তের তিস্তা নদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় রতি জয়ধর নামের এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। তিনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার সাদিল্লাপুর ইউনিয়নের পোলাটানা গ্রামের দিবেন্দ্র জয়ধরের ছেলে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার সময় ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার কোটালীপাড়া উপজেলার সাদিল্লাপুর ইউনিয়নের পোলাটানা গ্রামের দিবেন্দ্র জয়ধরের ছেলে রতি জয়ধর তার পৈত্তিক জায়গা-জমি ও বসতঘর বিক্রয় করার জন্য ভারতের উদ্দেশে রওনা দেন। পরদিন বৃহস্পতিবার ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার তিস্তা নদীতে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ পাওয়া যায়। এ বিষয়ে সাদিল্লাপুর ইউনিয়নের পোলাটানা এলাকার কার্তিক বাইনের ছেলে হোসেন বাইন বলেন, রতি জয়ধরের ২ মেয়ে ও ২ ছেলে রয়েছে। তারা সবাই দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করে সেখানকার স্কুলে লেখাপড়া করেন। তিনি আরও বলেন, রতি জয়ধর ঘরবাড়ি, জায়গা-জমি সব বিক্রি করে টাকা নিয়ে ভারতে গেছেন বলে শুনেছিলাম। আজ বৃহস্পতিবার শুনতে পেলাম তিনি নাকি ভারতে যাওয়ার পথে সীমান্তে গুলি লেগে মারা গেছেন। তার লাশ নাকি নদীতে পাওয়া গেছে।  এ ব

সীমান্তের তিস্তা নদীতে মিলল গুলিবিদ্ধ মরদেহ 

বাংলাদেশ-ভারত সীমান্তের তিস্তা নদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় রতি জয়ধর নামের এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। তিনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার সাদিল্লাপুর ইউনিয়নের পোলাটানা গ্রামের দিবেন্দ্র জয়ধরের ছেলে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার সময় ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার কোটালীপাড়া উপজেলার সাদিল্লাপুর ইউনিয়নের পোলাটানা গ্রামের দিবেন্দ্র জয়ধরের ছেলে রতি জয়ধর তার পৈত্তিক জায়গা-জমি ও বসতঘর বিক্রয় করার জন্য ভারতের উদ্দেশে রওনা দেন। পরদিন বৃহস্পতিবার ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার তিস্তা নদীতে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ পাওয়া যায়।

এ বিষয়ে সাদিল্লাপুর ইউনিয়নের পোলাটানা এলাকার কার্তিক বাইনের ছেলে হোসেন বাইন বলেন, রতি জয়ধরের ২ মেয়ে ও ২ ছেলে রয়েছে। তারা সবাই দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করে সেখানকার স্কুলে লেখাপড়া করেন।

তিনি আরও বলেন, রতি জয়ধর ঘরবাড়ি, জায়গা-জমি সব বিক্রি করে টাকা নিয়ে ভারতে গেছেন বলে শুনেছিলাম। আজ বৃহস্পতিবার শুনতে পেলাম তিনি নাকি ভারতে যাওয়ার পথে সীমান্তে গুলি লেগে মারা গেছেন। তার লাশ নাকি নদীতে পাওয়া গেছে। 

এ বিষয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান কালবেলাকে জানান, খবর পেয়ে পুলিশ গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৭টার সময় বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকার তিস্তা নদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরে তার কাছে থাকা কাগজপত্র থেকে জানাযায়, তার বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায়। তবে কে বা কারা গুলি করেছে তা ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত রতি জয়ধরের গুলিবিদ্ধ মরদেহ গোপালগঞ্জে পৌঁছেনি। 
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow