সুখী না হলেও তুমি সুখ তো পেতে
ওয়ালিদ জামান দুঃখরা জমে আছে পাথুরে বুকে,শহরের এক কোণে নেই তুমি সুখে।আছে মেঘ আছে রোদ, আকাশ কাছে;ঝলমলে শহুরে সুখ বড় মিছে! জমে থাকা মেঘে আজ বৃষ্টিরা খুবদহনে পুড়ে তুমি আছো চুপ।ব্যালকনি জানালা দৃষ্টিরা দূরেমন যেন বন্দি দেওয়ালের দ্বারে। সন্ধ্যা ও গোধূলিতে চায়ের কাপেজীবনের অঙ্কটা একটু মেপেমুছে যাওয়া ফ্রেমের কিছুটা স্মৃতিনীরবতায় আজ হলো কি সাথি? তবু তুমি বলবে এই বেশ আছি,নিজেকেই আমি আজ বড় ভালোবাসি।কী হতো ক্ষতি যদি কবিতা হতে,সুখী না হলেও তুমি সুখ তো পেতে! আরও পড়ুন ওয়ালিদ জামানের কবিতা / বৃষ্টি বিলাসীর শহরজুড়ে নীরব চোখের জল এসইউ
ওয়ালিদ জামান
দুঃখরা জমে আছে পাথুরে বুকে,
শহরের এক কোণে নেই তুমি সুখে।
আছে মেঘ আছে রোদ, আকাশ কাছে;
ঝলমলে শহুরে সুখ বড় মিছে!
জমে থাকা মেঘে আজ বৃষ্টিরা খুব
দহনে পুড়ে তুমি আছো চুপ।
ব্যালকনি জানালা দৃষ্টিরা দূরে
মন যেন বন্দি দেওয়ালের দ্বারে।
সন্ধ্যা ও গোধূলিতে চায়ের কাপে
জীবনের অঙ্কটা একটু মেপে
মুছে যাওয়া ফ্রেমের কিছুটা স্মৃতি
নীরবতায় আজ হলো কি সাথি?
তবু তুমি বলবে এই বেশ আছি,
নিজেকেই আমি আজ বড় ভালোবাসি।
কী হতো ক্ষতি যদি কবিতা হতে,
সুখী না হলেও তুমি সুখ তো পেতে!
এসইউ
What's Your Reaction?
