সুখের সরোবরে তোমার উপমা
নাজিম আল মামুন সুখের সরোবর দুঃখিত পৃথিবীকে দুঃখের গল্প শুনিয়েবসন্ত আসে না মনেকখনো আসবে না জীবনেপ্রাণহীন দেহের সাথে কথা বললেজবাব কি আসবে কর্ণে?বুকের ভেতর দুঃখের সাইরেন বেজে উঠলেঅ্যাম্বুলেন্সে করে হসপিটালে দৌড়ে যাইচিকিৎসাবিজ্ঞানের কোনো সূত্রইআমার দুঃখকে নিরাময় করতে পারে না।অবশেষে ছুটে যাইযেথায় সত্তরজন হুর থাকেসর্বময় সব সময়ের ক্ষণেজীবনের অন্তহীন আঁধার মনেসেথায় পরম সুখ, দুঃখের সমাপ্তিপ্রেমময় রূপসীকন্যা সুরভীর মোহনীয় গন্ধে ভরাবিভোর বনে প্রাণকে উৎসর্গ করি পবিত্রময় সরোবরের পায়ের তলায়আমার জনম ধন্য হয়ে ওঠে বেহেশতের শীতল পথে হেঁটে। তোমার উপমা তুমি কথা বললেকথারা ছন্দময় কবিতার মতো হয়ে ওঠেতুমি যখন কথার মাঝে হাসোতপ্ত রোদের চৈত্রে মরুভূমির বুকে ফুল ফোটে। তুমি যখন সামনে এসে দাঁড়াওনক্ষত্ররা চেয়ে থাকে উজ্জ্বল পূর্ণিমা চাঁদের চোখেতুমি যখন আড়ালে চলে যাওগোটা ব্রহ্মাণ্ডের দুঃখ হয়, প্রিয়জন হারানোর শোকে। তুমি হাত বাড়ালেছুঁয়ে যায় রঙেভরা উড়ন্ত প্রজাপতিরা আড়ালেতুমি হৃদয় পেতে দিলেআমি বিলীন হয়ে যাই অসীম শূন্যতায়অনন্ত নীলাকাশের বুকে মেঘেদের মতো করে। এসইউ
নাজিম আল মামুন
সুখের সরোবর
দুঃখিত পৃথিবীকে দুঃখের গল্প শুনিয়ে
বসন্ত আসে না মনে
কখনো আসবে না জীবনে
প্রাণহীন দেহের সাথে কথা বললে
জবাব কি আসবে কর্ণে?
বুকের ভেতর দুঃখের সাইরেন বেজে উঠলে
অ্যাম্বুলেন্সে করে হসপিটালে দৌড়ে যাই
চিকিৎসাবিজ্ঞানের কোনো সূত্রই
আমার দুঃখকে নিরাময় করতে পারে না।
অবশেষে ছুটে যাই
যেথায় সত্তরজন হুর থাকে
সর্বময় সব সময়ের ক্ষণে
জীবনের অন্তহীন আঁধার মনে
সেথায় পরম সুখ, দুঃখের সমাপ্তি
প্রেমময় রূপসীকন্যা সুরভীর মোহনীয় গন্ধে ভরা
বিভোর বনে প্রাণকে উৎসর্গ করি
পবিত্রময় সরোবরের পায়ের তলায়
আমার জনম ধন্য হয়ে ওঠে
বেহেশতের শীতল পথে হেঁটে।
তোমার উপমা
তুমি কথা বললে
কথারা ছন্দময় কবিতার মতো হয়ে ওঠে
তুমি যখন কথার মাঝে হাসো
তপ্ত রোদের চৈত্রে মরুভূমির বুকে ফুল ফোটে।
তুমি যখন সামনে এসে দাঁড়াও
নক্ষত্ররা চেয়ে থাকে উজ্জ্বল পূর্ণিমা চাঁদের চোখে
তুমি যখন আড়ালে চলে যাও
গোটা ব্রহ্মাণ্ডের দুঃখ হয়, প্রিয়জন হারানোর শোকে।
তুমি হাত বাড়ালে
ছুঁয়ে যায় রঙেভরা উড়ন্ত প্রজাপতিরা আড়ালে
তুমি হৃদয় পেতে দিলে
আমি বিলীন হয়ে যাই অসীম শূন্যতায়
অনন্ত নীলাকাশের বুকে মেঘেদের মতো করে।
এসইউ
What's Your Reaction?