সুতি শাড়ির সঙ্গে যেমন ডিজাইনের ব্লাউজ পরলে স্টাইলিশ লাগবে

নারীদের পোশাকের সংগ্রহে সুতির শাড়ি সবসময়ই একটি অপরিহার্য অনুষঙ্গ হিসেবে বিবেচিত হয়। এটি কখনোই পুরোনো হয়ে যায় না, বরং সময়ের সঙ্গে নতুনভাবে ফিরে আসে ফ্যাশনের কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে অফিস, কলেজের বিদায় অনুষ্ঠান, পারিবারিক অনুষ্ঠান বা ছোটখাটো সামাজিক আয়োজনে সুতির শাড়ি পরলে একদিকে যেমন আরামদায়ক, অন্যদিকে তেমনি মার্জিত ও অভিজাত লুক প্রদান করে। হালকা কাপড় ও সহজ ব্যবহারযোগ্যতার কারণে এর চাহিদা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। তবে সুতির শাড়ি পরার ক্ষেত্রে অনেক নারী একটি বিষয়ে দ্বিধায় পড়ে যান, আর তা হলো ব্লাউজের নকশা নির্বাচন। কারণ সঠিক ব্লাউজ শুধু শাড়ির সৌন্দর্য বাড়ায় না, বরং পুরো লুককে আরও আকর্ষণীয় ও পরিপূর্ণ করে তোলে। বিশেষ করে ব্লাউজের গলার নকশা বা নেকলাইনের এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সঠিক ডিজাইন নির্বাচন করলে সাদামাটা সুতির শাড়িও হয়ে উঠতে পারে অসাধারণ স্টাইলিশ। ক্লাসিক লুকের জন্য গোল গলার ব্লাউজ গোল গলার ব্লাউজ সুতির শাড়ির সঙ্গে সবচেয়ে নিরাপদ ও ক্লাসিক একটি পছন্দ। এটি সব বয়সের নারীর ওপর মানিয়ে যায় এবং একটি পরিপাটি ও মার্জিত লুক তৈরি করে। দৈনন্দিন ব্যবহার বা সাধারণ অনুষ্ঠানের জন্

সুতি শাড়ির সঙ্গে যেমন ডিজাইনের ব্লাউজ পরলে স্টাইলিশ লাগবে

নারীদের পোশাকের সংগ্রহে সুতির শাড়ি সবসময়ই একটি অপরিহার্য অনুষঙ্গ হিসেবে বিবেচিত হয়। এটি কখনোই পুরোনো হয়ে যায় না, বরং সময়ের সঙ্গে নতুনভাবে ফিরে আসে ফ্যাশনের কেন্দ্রবিন্দুতে।

বিশেষ করে অফিস, কলেজের বিদায় অনুষ্ঠান, পারিবারিক অনুষ্ঠান বা ছোটখাটো সামাজিক আয়োজনে সুতির শাড়ি পরলে একদিকে যেমন আরামদায়ক, অন্যদিকে তেমনি মার্জিত ও অভিজাত লুক প্রদান করে। হালকা কাপড় ও সহজ ব্যবহারযোগ্যতার কারণে এর চাহিদা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে।

তবে সুতির শাড়ি পরার ক্ষেত্রে অনেক নারী একটি বিষয়ে দ্বিধায় পড়ে যান, আর তা হলো ব্লাউজের নকশা নির্বাচন। কারণ সঠিক ব্লাউজ শুধু শাড়ির সৌন্দর্য বাড়ায় না, বরং পুরো লুককে আরও আকর্ষণীয় ও পরিপূর্ণ করে তোলে। বিশেষ করে ব্লাউজের গলার নকশা বা নেকলাইনের এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সঠিক ডিজাইন নির্বাচন করলে সাদামাটা সুতির শাড়িও হয়ে উঠতে পারে অসাধারণ স্টাইলিশ।

ক্লাসিক লুকের জন্য গোল গলার ব্লাউজ

গোল গলার ব্লাউজ সুতির শাড়ির সঙ্গে সবচেয়ে নিরাপদ ও ক্লাসিক একটি পছন্দ। এটি সব বয়সের নারীর ওপর মানিয়ে যায় এবং একটি পরিপাটি ও মার্জিত লুক তৈরি করে। দৈনন্দিন ব্যবহার বা সাধারণ অনুষ্ঠানের জন্য এটি আদর্শ।

ফ্যাশনেবল লুকের জন্য বোট নেক ব্লাউজ

বোট নেক বা নৌকার আকৃতির গলার ব্লাউজ বর্তমানে বেশ জনপ্রিয়। এটি ঘাড় ও কাঁধের সৌন্দর্যকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। সুতির শাড়ির সঙ্গে এই ডিজাইনটি একটি আধুনিক ও ফ্যাশনেবল ছোঁয়া যোগ করে।

jago

লম্বা ও স্লিম লুকের জন্য ভি-নেক ব্লাউজ

ভি-নেক ডিজাইন এমন নারীদের জন্য উপযুক্ত যারা একটু লম্বা ও স্লিম লুক পছন্দ করেন। এই নেকলাইন শরীরকে আরও আকর্ষণীয় দেখায় এবং সাধারণ সুতির শাড়িকেও স্টাইলিশ করে তোলে।

প্রফেশনাল লুকের জন্য কলার নেক ব্লাউজ

অফিস বা প্রফেশনাল পরিবেশের জন্য কলার নেক ব্লাউজ একটি চমৎকার পছন্দ। এটি পুরো সাজকে স্মার্ট ও প্রফেশনাল লুক দেয়। যারা অফিসে শাড়ি পরেন, তাদের জন্য এটি খুবই মানানসই।

আকর্ষণীয় লুকের জন্য ডিপ ইউ-নেক ব্যাক ডিজাইন

সামনের দিকটা সাধারণ রেখে পিছনের দিকে ডিপ ইউ-নেক ডিজাইন থাকলে সুতির শাড়িতে একটি আকর্ষণীয় ফ্যাশন স্টেটমেন্ট তৈরি হয়। ঘরোয়া অনুষ্ঠান বা দিনের বেলার ছোট আড্ডার জন্য এটি দারুণ পছন্দ।

সিম্পল ও ট্রেন্ডি লুকের জন্য  কি-হোল নেক ডিজাইন

jago

যারা একই সঙ্গে সিম্পল ও ট্রেন্ডি লুক চান, তাদের জন্য কি-হোল নেক ব্লাউজ পরতে পারেন। এটি অতিরিক্ত জমকালো না হয়েও একটি আধুনিক ও স্টাইলিশ ভাব বজায় রাখে।

 

অভিজাত লুকের জন্য  থ্রি-কোয়ার্টার ব্লাউজ

থ্রি-কোয়ার্টার বা কনুই পর্যন্ত হাতার ব্লাউজ সুতির শাড়ির সঙ্গে দারুণ মানিয়ে যায়। এটি একদিকে ঐতিহ্যবাহী, অন্যদিকে অভিজাত লুক তৈরি করে, যা সব ধরনের অনুষ্ঠানে ব্যবহারযোগ্য।

সুতির শাড়ির আসল সৌন্দর্য তার স্বাভাবিকতার মধ্যেই লুকিয়ে আছে। তাই অতিরিক্ত ভারী এমব্রয়ডারি বা জটিল ডিজাইনের বদলে আরামদায়ক ফিটিং ও পরিষ্কার কাটের ব্লাউজ নির্বাচন করাই সবচেয়ে ভালো। 

সূত্র: ভোগ ইন্ডিয়া, এলি ম্যাগাজিন

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow