সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি প্রার্থীর স্ত্রী

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের জন্য ধানের শীষে ভোট চাইলেন তাঁর স্ত্রী। সম্প্রতি তিনি লন্ডন থেকে দেশে এসেছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট চাইতে।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুড়ী ইউনিয়নের কলাপাড়া গ্রামে নারীদের নিয়ে নির্বাচনী পথসভায় তিনি বলেন, "আপনারা আমার স্বামীকে ধানের শীষের ভোট দিয়ে বিজয়ী করতে অনেক আগে থেকেই কাজ করছেন এবং গুছিয়ে রেখেছেন। আমি সময় মতো আসতে পারিনি। আমি যে ক'টা দিন আছি আপনাদের পাশে থাকব। আপনারাও পাশে থাকবেন। আর বেশি দিন সময় নেই তাই নিজ নিজ অবস্থা থেকে প্রতিটি বাড়ি যাবেন, ভোট চাইবেন। আমিও বাড়ি বাড়ি যাব, আপনারাও সাথে থাকবেন।"তিনি আরও বলেন, "আপনারা আমার স্বামীর সাথে সব সময় ছিলেন, পাশে থেকেছেন। আপনাদের ভালোবাসা আমি সরাসরি না দেখলেও অনলাইনে দেখেছি, দেখে আবেগে আপ্লুত হয়েছি। নারী ভোটাররা যেন ভোট কেন্দ্রে যায় এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়, সেদিকে খেয়াল রাখব। আগেই যেন ভোট কেন্দ্রে যাই মা-বোনেরা। ১২ তারিখ সারা দিন ধানের শীষে ভোট দিন।"এসময় সুন

সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি প্রার্থীর স্ত্রী

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের জন্য ধানের শীষে ভোট চাইলেন তাঁর স্ত্রী। সম্প্রতি তিনি লন্ডন থেকে দেশে এসেছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট চাইতে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুড়ী ইউনিয়নের কলাপাড়া গ্রামে নারীদের নিয়ে নির্বাচনী পথসভায় তিনি বলেন, "আপনারা আমার স্বামীকে ধানের শীষের ভোট দিয়ে বিজয়ী করতে অনেক আগে থেকেই কাজ করছেন এবং গুছিয়ে রেখেছেন। আমি সময় মতো আসতে পারিনি। আমি যে ক'টা দিন আছি আপনাদের পাশে থাকব। আপনারাও পাশে থাকবেন। আর বেশি দিন সময় নেই তাই নিজ নিজ অবস্থা থেকে প্রতিটি বাড়ি যাবেন, ভোট চাইবেন। আমিও বাড়ি বাড়ি যাব, আপনারাও সাথে থাকবেন।"

তিনি আরও বলেন, "আপনারা আমার স্বামীর সাথে সব সময় ছিলেন, পাশে থেকেছেন। আপনাদের ভালোবাসা আমি সরাসরি না দেখলেও অনলাইনে দেখেছি, দেখে আবেগে আপ্লুত হয়েছি। নারী ভোটাররা যেন ভোট কেন্দ্রে যায় এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়, সেদিকে খেয়াল রাখব। আগেই যেন ভোট কেন্দ্রে যাই মা-বোনেরা। ১২ তারিখ সারা দিন ধানের শীষে ভোট দিন।"

এসময় সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতা সম্পন্ন সদস্য ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলীসহ বিএনপির নেতাকর্মী, সমর্থক ও নারী নেত্রী ভোটারগণ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow