সুনামগঞ্জে অপহরণ মামলার প্রধান আসামি আইয়ূব নুর গ্রেফতার এবং ভিকটিম উদ্ধার

সুনামগঞ্জের দিরাই উপজেলায় অপহরণ মামলার প্রধান আসামি আইয়ূব নুর গ্রেফতার এবং ভিকটিম উদ্ধার করেছে র‍্যাব ৯। আটক আইয়ুব নুর দিরাই উপজেলার মাছিমপুর গ্রামের ধন মিয়ার ছেলে। র‍্যাব-৯ মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছে, র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল ১৭ জুলাই দুপুরে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের আমরারতল এলাকায় অভিযান পরিচালনা করে সুনামগঞ্জের দিরাই থানার মামলা নং-০৫, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২৫) এর ০৭/৩০ এর মূলে কিশোরী অপহরণ মামলার এজাহারনামীয় ১নং পলাতক আসামিকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। তিনি আরও জানান,পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত ভিকটিমকে সুনামগঞ্জ জেলার দিরাই থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

সুনামগঞ্জে অপহরণ মামলার প্রধান আসামি আইয়ূব নুর গ্রেফতার এবং ভিকটিম উদ্ধার

সুনামগঞ্জের দিরাই উপজেলায় অপহরণ মামলার প্রধান আসামি আইয়ূব নুর গ্রেফতার এবং ভিকটিম উদ্ধার করেছে র‍্যাব ৯। আটক আইয়ুব নুর দিরাই উপজেলার মাছিমপুর গ্রামের ধন মিয়ার ছেলে।

র‍্যাব-৯ মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছে, র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল ১৭ জুলাই দুপুরে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের আমরারতল এলাকায় অভিযান পরিচালনা করে সুনামগঞ্জের দিরাই থানার মামলা নং-০৫, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২৫) এর ০৭/৩০ এর মূলে কিশোরী অপহরণ মামলার এজাহারনামীয় ১নং পলাতক আসামিকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরও জানান,পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত ভিকটিমকে সুনামগঞ্জ জেলার দিরাই থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow