সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুরে পাহাড়ি ঢলের পানিতে ঘরের সঙ্গে ভেসে যাওয়া মানসিক ভারসাম্যহীন যুবক রুবেল মিয়ার (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে।  সোমবার (২২ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের বড়দল নতুনহাটি ও পুরানহাটির মাঝের খাল এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। রুবেল মিয়া উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বশিরুল হকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিনের টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পায়। সোমবার সকাল ৯টার দিকে বড়দল গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত খালের বাঁধ উপচে পানি মাটিয়ান হাওরে প্রবেশ করতে শুরু করলে খালসংলগ্ন বসতঘরগুলো ভাঙনের ঝুঁকিতে পড়ে। এ সময় পরিবারের সদস্যরা ঘরের আসবাবপত্র নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজে ব্যস্ত ছিলেন। পরিবারের দাবি, মানসিক ভারসাম্যহীন রুবেল মিয়া ঘরের একপাশে একটি কুটির সঙ্গে বাঁধা অবস্থায় ছিলেন। হঠাৎ প্রবল স্রোতে ঘরটি ভেঙে গেলে ঘরের অংশবিশেষের সঙ্গে তিনি পানিতে ভেসে যান। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের একটি

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুরে পাহাড়ি ঢলের পানিতে ঘরের সঙ্গে ভেসে যাওয়া মানসিক ভারসাম্যহীন যুবক রুবেল মিয়ার (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (২২ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের বড়দল নতুনহাটি ও পুরানহাটির মাঝের খাল এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। রুবেল মিয়া উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বশিরুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিনের টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পায়। সোমবার সকাল ৯টার দিকে বড়দল গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত খালের বাঁধ উপচে পানি মাটিয়ান হাওরে প্রবেশ করতে শুরু করলে খালসংলগ্ন বসতঘরগুলো ভাঙনের ঝুঁকিতে পড়ে।

এ সময় পরিবারের সদস্যরা ঘরের আসবাবপত্র নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজে ব্যস্ত ছিলেন। পরিবারের দাবি, মানসিক ভারসাম্যহীন রুবেল মিয়া ঘরের একপাশে একটি কুটির সঙ্গে বাঁধা অবস্থায় ছিলেন। হঠাৎ প্রবল স্রোতে ঘরটি ভেঙে গেলে ঘরের অংশবিশেষের সঙ্গে তিনি পানিতে ভেসে যান।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে বিকেলে তার মরদেহ উদ্ধার করে।

তাহিরপুর থানার কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সকাল থেকে নিখোঁজ থাকা রুবেল মিয়ার মরদেহ বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow