সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা

সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত এলাকায় একটি মেছোবাঘের ছানাকে আটক করে শিকল দিয়ে বেঁধে রেখেছে স্থানীয় শ্রমিকরা। শুক্রবার (৬ মার্চ) বিকেলে যাদুকাটা নদীর পাড় থেকে এটি ধরা হয়। বর্তমানে প্রাণীটিকে উদ্ধারে প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ বন বিভাগের কর্মকর্তা রিয়াজ উদ্দিন। জানা যায়, গতকাল শুক্রবার (৬ মার্চ) বিকালে তাহিরপুরের সীমান্তবর্তী এলাকা লাউড়েরগড়ের যাদুকাটা নদীর পাড়ে একটি মেছোবাঘ দেখতে পান স্থানীয়রা। পরে সেখানে থাকা শ্রমিকরা সেটিকে ধরে শিকল দিয়ে বেঁধে রাখেন। মেছোবাঘ ধরা পড়েছে বিষয়টি শুনে ওই গ্রামে জড়ো হন শতাধিক মানুষ। স্থানীয় শ্রমিক দ্বীন ইসলাম বলেন, গতকাল যাদুকাটা নদীর পাড়ে একটি মেছোবাঘ দেখে সেখানে থাকা সবাই মিলে বাঘটিকে ধরেছি। বাঘটি এখনও আছে। বিষয়টি বন কর্মকর্তাদের আমরা জানিয়েছি। তারা এসে ব্যবস্থা নেবে। সুনামগঞ্জ বন বিভাগের কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, সীমান্ত এলাকায় মেছোবাঘ ধর পড়েছে বিষয়টি জানতে পেরেছি। তবে আজকে দুপুরের মধ্যে ওই বন্যপ্রাণীটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। লিপসন আহমেদ/কেএইচকে/এএসএম

সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা

সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত এলাকায় একটি মেছোবাঘের ছানাকে আটক করে শিকল দিয়ে বেঁধে রেখেছে স্থানীয় শ্রমিকরা।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে যাদুকাটা নদীর পাড় থেকে এটি ধরা হয়। বর্তমানে প্রাণীটিকে উদ্ধারে প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ বন বিভাগের কর্মকর্তা রিয়াজ উদ্দিন।

জানা যায়, গতকাল শুক্রবার (৬ মার্চ) বিকালে তাহিরপুরের সীমান্তবর্তী এলাকা লাউড়েরগড়ের যাদুকাটা নদীর পাড়ে একটি মেছোবাঘ দেখতে পান স্থানীয়রা। পরে সেখানে থাকা শ্রমিকরা সেটিকে ধরে শিকল দিয়ে বেঁধে রাখেন। মেছোবাঘ ধরা পড়েছে বিষয়টি শুনে ওই গ্রামে জড়ো হন শতাধিক মানুষ।

স্থানীয় শ্রমিক দ্বীন ইসলাম বলেন, গতকাল যাদুকাটা নদীর পাড়ে একটি মেছোবাঘ দেখে সেখানে থাকা সবাই মিলে বাঘটিকে ধরেছি। বাঘটি এখনও আছে। বিষয়টি বন কর্মকর্তাদের আমরা জানিয়েছি। তারা এসে ব্যবস্থা নেবে।

সুনামগঞ্জ বন বিভাগের কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, সীমান্ত এলাকায় মেছোবাঘ ধর পড়েছে বিষয়টি জানতে পেরেছি। তবে আজকে দুপুরের মধ্যে ওই বন্যপ্রাণীটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

লিপসন আহমেদ/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow