সুনামগঞ্জে হাসপাতাল চালুর দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। সোমবার (২৯ জুন) মেডিকেল কলেজের শিক্ষার্থীরা প্রথমে ক্লাস বর্জন করে শহরের আলফাত স্কয়ার মূল পয়েন্ট এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। যেখানে শহরের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন একাত্মতা পোষণ করেন। মানববন্ধনে বক্তব্য দেন- অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি ইয়াকুর বখত বহলুল, বিএনপি নেতা মুনাজ্জির হোসেন সুজন, প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, আইনজীবী খলিল রহমান, হাওর ও নদী রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী পিয়াস চন্দ্র দাস, নৃহী রায়হান, তানভীর আহমদে, ফয়সাল বাদশা প্রমুখ। মেডিকেল কলেজের শিক্ষার্থীরা হাসপাতাল চালুসহ দাবি আদায়ের গত ২১ জুন থেকে লাগাতার ক্লাস বর্জন করে বিক্ষোভ, মানববন্ধন, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। লিপসন আহমেদ/এনএইচআর/এএসএম

সুনামগঞ্জে হাসপাতাল চালুর দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

সোমবার (২৯ জুন) মেডিকেল কলেজের শিক্ষার্থীরা প্রথমে ক্লাস বর্জন করে শহরের আলফাত স্কয়ার মূল পয়েন্ট এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। যেখানে শহরের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন একাত্মতা পোষণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন- অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি ইয়াকুর বখত বহলুল, বিএনপি নেতা মুনাজ্জির হোসেন সুজন, প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, আইনজীবী খলিল রহমান, হাওর ও নদী রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী পিয়াস চন্দ্র দাস, নৃহী রায়হান, তানভীর আহমদে, ফয়সাল বাদশা প্রমুখ।

মেডিকেল কলেজের শিক্ষার্থীরা হাসপাতাল চালুসহ দাবি আদায়ের গত ২১ জুন থেকে লাগাতার ক্লাস বর্জন করে বিক্ষোভ, মানববন্ধন, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

লিপসন আহমেদ/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow