সুনামগঞ্জের ৫টি আসনে প্রথম আড়াই ঘণ্টায় ভোট পড়েছে ১০ শতাংশের বেশি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের ৫টি আসনের ভোটকেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই ছিল ভোটারদের ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়ছে। সুনামগঞ্জের জেলা রিটার্নিং কর্মকর্তা ইলিয়াস মিয়া জাগো নিউজকে জানিয়েছেন, ভোট গ্রহণ শুরু হওয়ার পর প্রথম আড়াই ঘণ্টায় অর্থাৎ সকাল ১০টা পর্যন্ত জেলার ৫টি আসনে ১০ শতাংশের ওপরে ভোট পড়েছে। ইলিয়াস মিয়া বলেন, ৫ আগস্টের পট পরিবর্তনের পর আমরা এই ধরনের একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য চেষ্টা করেছি। আজ প্রতিটি ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি অনেক বেশি। ভোটাররা যদি ভোট প্রয়োগ করে সন্তুষ্টি প্রকাশ করেন তাহলে আমরা খুশি আর ভোটাররা যদি অসন্তুষ্ট থাকেন তাহলে আমরা ব্যার্থ। সুনামগঞ্জের ৫টি আসনে ২০ লাখ ৫০হাজার ভোটার রয়েছেন। বিএনপি, জামায়াতের প্রার্থীসহ ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২২ জন। লিপসন আহমেদ/ওএফএফ

সুনামগঞ্জের ৫টি আসনে প্রথম আড়াই ঘণ্টায় ভোট পড়েছে ১০ শতাংশের বেশি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের ৫টি আসনের ভোটকেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই ছিল ভোটারদের ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়ছে।

সুনামগঞ্জের জেলা রিটার্নিং কর্মকর্তা ইলিয়াস মিয়া জাগো নিউজকে জানিয়েছেন, ভোট গ্রহণ শুরু হওয়ার পর প্রথম আড়াই ঘণ্টায় অর্থাৎ সকাল ১০টা পর্যন্ত জেলার ৫টি আসনে ১০ শতাংশের ওপরে ভোট পড়েছে।

ইলিয়াস মিয়া বলেন, ৫ আগস্টের পট পরিবর্তনের পর আমরা এই ধরনের একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য চেষ্টা করেছি। আজ প্রতিটি ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি অনেক বেশি। ভোটাররা যদি ভোট প্রয়োগ করে সন্তুষ্টি প্রকাশ করেন তাহলে আমরা খুশি আর ভোটাররা যদি অসন্তুষ্ট থাকেন তাহলে আমরা ব্যার্থ।

সুনামগঞ্জের ৫টি আসনে ২০ লাখ ৫০হাজার ভোটার রয়েছেন। বিএনপি, জামায়াতের প্রার্থীসহ ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২২ জন।

লিপসন আহমেদ/ওএফএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow