সুনেরাহর সঙ্গে বিয়ের ছবি প্রকাশ করলেন আরশ খান, যা জানা গেল

  তারকাদের ব্যক্তিজীবন ঘিরে গুঞ্জনের শেষ নেই। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে, অভিনয়শিল্পী জুটি আরশ খান ও সুনেরাহ বিনতে কামালের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। যদিও এ বিষয়ে দুজনেরই বক্তব্য, তারা কেবল সহকর্মী ও বন্ধু। এর বেশি কিছু নয়। সম্প্রতি আবারও আলোচনায় এলেন আরশ খান। গতকাল (৯ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি ছবি পোস্ট করেন। সেখানে তাকে বরবেশে এবং সুনেরাহকে বধূর সাজে দেখা যায়। ছবিটির ক্যাপশনে আরশ খান লেখেন, ‘আলহামদুলিল্লাহ।’ এতেই নেটিজেনদের মধ্যে প্রশ্ন ওঠে, তাহলে কী গোপনে বিয়ে সেরে ফেললেন এই জুটি? ছবিটি পোস্টের পর বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও আরশ খান বিয়ের বিষয়ে কোনো সরাসরি মন্তব্য করেননি। নেটিজেনদের একটি বড় অংশ ধারণা করেন, এটি কোনো নাটকের দৃশ্য।  আরও পড়ুনজীবনে একটিই করব, অথবা করবই না ‘সিনেমা মেল ডমিনেটিং’ বলে কাকে দুষলেন সুষমা বিষয়টি নিশ্চিত করতে আরশ খানের সঙ্গে যোগাযোগ করে জাগো নিউজ। তিনি বলেন, বাস্তব জীবনের কোনো ঘটনার ছবি নয় এটি। সুনেরাহর সঙ্গে তিনি ‘কবুল’ শিরোনামের একটি নতুন নাটকে অভিনয় করেছেন। সেই নাটকেরই দৃশ্যের দুটি ছবি পোস্ট করেছেন তিনি। তিনি জানান, নাটকটি নির্মাণ

সুনেরাহর সঙ্গে বিয়ের ছবি প্রকাশ করলেন আরশ খান, যা জানা গেল

 

তারকাদের ব্যক্তিজীবন ঘিরে গুঞ্জনের শেষ নেই। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে, অভিনয়শিল্পী জুটি আরশ খান ও সুনেরাহ বিনতে কামালের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। যদিও এ বিষয়ে দুজনেরই বক্তব্য, তারা কেবল সহকর্মী ও বন্ধু। এর বেশি কিছু নয়।

সম্প্রতি আবারও আলোচনায় এলেন আরশ খান। গতকাল (৯ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি ছবি পোস্ট করেন। সেখানে তাকে বরবেশে এবং সুনেরাহকে বধূর সাজে দেখা যায়। ছবিটির ক্যাপশনে আরশ খান লেখেন, ‘আলহামদুলিল্লাহ।’



এতেই নেটিজেনদের মধ্যে প্রশ্ন ওঠে, তাহলে কী গোপনে বিয়ে সেরে ফেললেন এই জুটি?

ছবিটি পোস্টের পর বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও আরশ খান বিয়ের বিষয়ে কোনো সরাসরি মন্তব্য করেননি। নেটিজেনদের একটি বড় অংশ ধারণা করেন, এটি কোনো নাটকের দৃশ্য। 

আরও পড়ুন
জীবনে একটিই করব, অথবা করবই না 
‘সিনেমা মেল ডমিনেটিং’ বলে কাকে দুষলেন সুষমা

বিষয়টি নিশ্চিত করতে আরশ খানের সঙ্গে যোগাযোগ করে জাগো নিউজ। তিনি বলেন, বাস্তব জীবনের কোনো ঘটনার ছবি নয় এটি। সুনেরাহর সঙ্গে তিনি ‘কবুল’ শিরোনামের একটি নতুন নাটকে অভিনয় করেছেন। সেই নাটকেরই দৃশ্যের দুটি ছবি পোস্ট করেছেন তিনি।

তিনি জানান, নাটকটি নির্মাণ করেছেন রাসেল আজম। আসন্ন রোজার ঈদে দেশের একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে ‘কবুল’।

মঞ্চ ও টেলিভিশন মিলিয়ে এক যুগের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে আরশ খান একাধিক অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন। তবে গত এক বছর ধরে সুনেরাহর সঙ্গে তার জুটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। কাজের সূত্রেই তাদের মধ্যে গড়ে উঠেছে ভালো বন্ধুত্ব।

এর আগেও গত ডিসেম্বরে সুনেরাহ বিনতে কামাল সামাজিক যোগাযোগমাধ্যমে আরশ খানের সঙ্গে একটি রোমান্টিক ছবি পোস্ট করেন। তখনও দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। অভিনেতা ইরফান সাজ্জাদসহ অনেকেই সেই পোস্টে অভিনন্দন জানান, যা নতুন করে আলোচনার জন্ম দেয়।

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow