সুন্দরগঞ্জে জামায়াতের ধাক্কায় হেরে গেলেন জাপা মহাসচিব 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান। বেসরকারি ফলাফলে তিনি পোস্টাল ব্যালটসহ ১২৪টি কেন্দ্রের ভোট গণনা শেষে ১ লাখ ৪০ হাজার ৭২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী পেয়েছেন ৩৭ হাজার ৯৯৭ ভোট। অন্যদিকে জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী পেয়েছেন ৩৩ হাজার ৯৭৬ ভোট। জাতীয় পর্যায়ের শীর্ষ নেতা হয়েও সুন্দরগঞ্জে প্রত্যাশিত ফল না পাওয়ায় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে এ বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। সুন্দরগঞ্জ আসনে জামায়াত প্রার্থীর এই বড় ব্যবধানে জয়কে জেলার রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

সুন্দরগঞ্জে জামায়াতের ধাক্কায় হেরে গেলেন জাপা মহাসচিব 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান। বেসরকারি ফলাফলে তিনি পোস্টাল ব্যালটসহ ১২৪টি কেন্দ্রের ভোট গণনা শেষে ১ লাখ ৪০ হাজার ৭২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী পেয়েছেন ৩৭ হাজার ৯৯৭ ভোট।

অন্যদিকে জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী পেয়েছেন ৩৩ হাজার ৯৭৬ ভোট। জাতীয় পর্যায়ের শীর্ষ নেতা হয়েও সুন্দরগঞ্জে প্রত্যাশিত ফল না পাওয়ায় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে এ বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

সুন্দরগঞ্জ আসনে জামায়াত প্রার্থীর এই বড় ব্যবধানে জয়কে জেলার রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow