সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ ‘দয়াল বাহিনী’র সদস্য আটক

সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ কুখ্যাত ডাকাত ‘দয়াল বাহিনী’র সক্রিয় সদস্য আব্দুল হালিমকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় সুন্দরবনের শিবসা নদীতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘দয়াল বাহিনী’র এক সদস্য রসদ সরবরাহের জন্য সুন্দরবনে গমন করবে। এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টায় মোংলা কোস্টগার্ড সুন্দরবনের শিবসা নদীতে একটি বিশেষ অভিযান চালায়। এসময় ওই এলাকা থেকে সুন্দরবনের কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহকারী আব্দুল হালিমকে আটক করা হয়। তিনি জানান, পরবর্তীতে আটককৃত ডাকাতের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১টায় টাকাতোলা খাল সংলগ্ন এলাকা হতে ১টি একনালা বন্দুক ও ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। কমান্ডার সাব্বির আলম সুজন জানান, আটককৃত ডাকাত আব্দুল হালিম (৩৬) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে দয়াল বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে

সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ ‘দয়াল বাহিনী’র সদস্য আটক

সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ কুখ্যাত ডাকাত ‘দয়াল বাহিনী’র সক্রিয় সদস্য আব্দুল হালিমকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় সুন্দরবনের শিবসা নদীতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘দয়াল বাহিনী’র এক সদস্য রসদ সরবরাহের জন্য সুন্দরবনে গমন করবে। এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টায় মোংলা কোস্টগার্ড সুন্দরবনের শিবসা নদীতে একটি বিশেষ অভিযান চালায়। এসময় ওই এলাকা থেকে সুন্দরবনের কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহকারী আব্দুল হালিমকে আটক করা হয়।

তিনি জানান, পরবর্তীতে আটককৃত ডাকাতের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১টায় টাকাতোলা খাল সংলগ্ন এলাকা হতে ১টি একনালা বন্দুক ও ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।

কমান্ডার সাব্বির আলম সুজন জানান, আটককৃত ডাকাত আব্দুল হালিম (৩৬) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে দয়াল বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল। জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, আমরা দস্যুদের উদ্দেশ্যে বলতে চাই, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

আবু হোসাইন সুমন/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow