‘সুন্দরবনকে দস্যুমুক্ত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, অর্থনৈতিক কেন্দ্র ও অগ্রগতি ঠিক রাখার জন্য সুন্দরবনের জলদস্যুতা নিয়ন্ত্রণ করতে হবে। বনকে দস্যুমুক্ত করতে সব ধরনের পদক্ষেপ নেবে এ সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা সার্কিট হাউসে সুন্দরবন অঞ্চলে দস্যুতা দমন বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।  তিনি বলেন, ‘একসময় সুন্দরবন অনেকটা দস্যুমুক্ত হয়েছিল। তবে আবারো তারা মাথাচাড়া দিয়ে উঠছে। ফলে অনেক জেলে বনে মাছ ধরতে যাওয়ার সাহস পাচ্ছে না। এভাবে চললে ইকো ট্যুরিজম ও ব্লু-ইকোনমি মুখ থুবড়ে পড়বে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সকল বাহিনী ও বনবিভাগের সমন্বয়ে দ্রুতই অভিযানে নামা হবে বলে জানান পরিবেশ প্রতিমন্ত্রী। এসময় খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসক, বন বিভাগ, পুলিশ, কোস্টগার্ড ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  উল্লেখ্য, সার্কিট হাউস মিলনায়তনে সভাটি সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে। প্রায় ৩ ঘণ্টার এই বৈঠকে সুন্দরবনকে দস্যুমুক্ত করতে নানা ধরনের আলোচনা করা হয়।

‘সুন্দরবনকে দস্যুমুক্ত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, অর্থনৈতিক কেন্দ্র ও অগ্রগতি ঠিক রাখার জন্য সুন্দরবনের জলদস্যুতা নিয়ন্ত্রণ করতে হবে। বনকে দস্যুমুক্ত করতে সব ধরনের পদক্ষেপ নেবে এ সরকার।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা সার্কিট হাউসে সুন্দরবন অঞ্চলে দস্যুতা দমন বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, ‘একসময় সুন্দরবন অনেকটা দস্যুমুক্ত হয়েছিল। তবে আবারো তারা মাথাচাড়া দিয়ে উঠছে। ফলে অনেক জেলে বনে মাছ ধরতে যাওয়ার সাহস পাচ্ছে না। এভাবে চললে ইকো ট্যুরিজম ও ব্লু-ইকোনমি মুখ থুবড়ে পড়বে।

সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সকল বাহিনী ও বনবিভাগের সমন্বয়ে দ্রুতই অভিযানে নামা হবে বলে জানান পরিবেশ প্রতিমন্ত্রী।

এসময় খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসক, বন বিভাগ, পুলিশ, কোস্টগার্ড ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, সার্কিট হাউস মিলনায়তনে সভাটি সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে। প্রায় ৩ ঘণ্টার এই বৈঠকে সুন্দরবনকে দস্যুমুক্ত করতে নানা ধরনের আলোচনা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow