সুন্দরবনে কুমিরের আক্রমণে নারী জেলে নিহত

মোংলার সুন্দরবনের জয়মনি এলাকায় কুমিরের আক্রমণে এক নারী জেলে নিহত হয়েছেন। তার নাম সেলিনা বেগম বলে জানা গেছে। বুধবার (১৭ জুন) বিকেলে সুন্দরবনের শেলা নদীতে জাল দিয়ে মাছের পোনা শিকারের সময় কুমির তাকে আক্রমণ করে। এসময় তার সঙ্গে আরও দুই জেলে ছিলেন। সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে সুন্দরবনের শেলা নদীর লঞ্চঘাট এলাকায় জাল টেনে পোনা ধরছিলেন পঞ্চাশোর্ধ জেলে সেলিনা বেগম। এসময় তার সঙ্গে আরও দুই নারী জেলে ছিলেন। তখন হঠাৎ একটি কুমির সেলিনাকে টেনে নিয়ে যায়। পরে সহযাত্রী অপর দুই জেলে জালের লাঠি দিয়ে কুমিরটিকে আঘাত করেন। একপর্যায়ে সেলিনাকে ছাড়া সক্ষম হন তারা। তবে ততক্ষণে মারা যান সেলিনা বেগম। নিহত সেলিনা বেগম উপজেলার চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়মনি গ্রামের বাসিন্দা আব্দুল শেখের স্ত্রী। আবু হোসাইন সুমন/এসআর/জেআইএম

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারী জেলে নিহত

মোংলার সুন্দরবনের জয়মনি এলাকায় কুমিরের আক্রমণে এক নারী জেলে নিহত হয়েছেন। তার নাম সেলিনা বেগম বলে জানা গেছে।

বুধবার (১৭ জুন) বিকেলে সুন্দরবনের শেলা নদীতে জাল দিয়ে মাছের পোনা শিকারের সময় কুমির তাকে আক্রমণ করে। এসময় তার সঙ্গে আরও দুই জেলে ছিলেন।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারী জেলে নিহত

তিনি জানান, বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে সুন্দরবনের শেলা নদীর লঞ্চঘাট এলাকায় জাল টেনে পোনা ধরছিলেন পঞ্চাশোর্ধ জেলে সেলিনা বেগম। এসময় তার সঙ্গে আরও দুই নারী জেলে ছিলেন। তখন হঠাৎ একটি কুমির সেলিনাকে টেনে নিয়ে যায়। পরে সহযাত্রী অপর দুই জেলে জালের লাঠি দিয়ে কুমিরটিকে আঘাত করেন। একপর্যায়ে সেলিনাকে ছাড়া সক্ষম হন তারা। তবে ততক্ষণে মারা যান সেলিনা বেগম।

নিহত সেলিনা বেগম উপজেলার চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়মনি গ্রামের বাসিন্দা আব্দুল শেখের স্ত্রী।

আবু হোসাইন সুমন/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow