সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

সুন্দরবনের খুলনা অংশের নলিয়ানে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজন অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (১৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে খুলনার দাকোপ থানাধীন নলিয়ান বাজার ও দোয়ানিরগেট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের সদস্যরা পৃথক দুটি অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই দুই এলাকা থেকে মোট ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—দাকোপ উপজেলার বাসিন্দা শহিদুল গাজী (৪২) ও রুসুল গাজী (২৩)। কোস্ট গার্ড জানায়, জব্দ করা হরিণের মাংস ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

সুন্দরবনের খুলনা অংশের নলিয়ানে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজন অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে খুলনার দাকোপ থানাধীন নলিয়ান বাজার ও দোয়ানিরগেট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের সদস্যরা পৃথক দুটি অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই দুই এলাকা থেকে মোট ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—দাকোপ উপজেলার বাসিন্দা শহিদুল গাজী (৪২) ও রুসুল গাজী (২৩)।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা হরিণের মাংস ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow