সুন্দরবনে দস্যুদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, চলছে বিশেষ অভিযান

সুন্দরবনে বন দস্যুদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং "অপারেশন ম্যানগ্রোভ শীল্ড" অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম।এছাড়া সুন্দরবন ও উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে গত ১৮ মাসে ৮১টি আগ্নেয়াস্ত্রসহ করিম-শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবুর ছাড়াও বিভিন্ন দস্যু বাহিনীর ৬১ জন দস্যুকে আটক করেছে কোস্ট গার্ড। এই সময়ে অপহৃত ৭৮ জন জেলে ও তিনজন পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছে।রবিবার দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান। এছাড়া ৫৯৯ রাউন্ড তাজা গোলাবারুদসহ বন্যপ্রাণী সংরক্ষণে ৯৪৪ কেজি হরিণের মাংস, ৯০০টি হরিণ শিকারের ফাঁদসহ বিপুল অবৈধ সামগ্রী জব্দ এবং ২৯ জন শিকারিকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

সুন্দরবনে দস্যুদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, চলছে বিশেষ অভিযান

সুন্দরবনে বন দস্যুদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং "অপারেশন ম্যানগ্রোভ শীল্ড" অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম।

এছাড়া সুন্দরবন ও উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে গত ১৮ মাসে ৮১টি আগ্নেয়াস্ত্রসহ করিম-শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবুর ছাড়াও বিভিন্ন দস্যু বাহিনীর ৬১ জন দস্যুকে আটক করেছে কোস্ট গার্ড। এই সময়ে অপহৃত ৭৮ জন জেলে ও তিনজন পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছে।

রবিবার দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান। এছাড়া ৫৯৯ রাউন্ড তাজা গোলাবারুদসহ বন্যপ্রাণী সংরক্ষণে ৯৪৪ কেজি হরিণের মাংস, ৯০০টি হরিণ শিকারের ফাঁদসহ বিপুল অবৈধ সামগ্রী জব্দ এবং ২৯ জন শিকারিকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow