সুন্দরবনের জাহাঙ্গীর বাহিনীর কবলে থাকা ২ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড

সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শীল্ড’ চালিয়ে দুর্ধর্ষ বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর কবল থেকে দুই অপহৃত জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এছাড়া পৃথক অভিযানে অস্ত্র ও গুলিসহ দয়াল বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। কোস্টগার্ড জানায়, গত ১৫ এপ্রিল মোংলার জয়মনিঘোল এলাকার শুয়োরমারা খাল থেকে মাছ ধরার সময় বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে অপহৃত হন দুই জেলে। মুক্তিপণের দাবিতে ডাকাতরা তাদের ওপর নির্যাতন চালায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৬ এপ্রিল বিকেলে মোংলার মূর্তি খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি নৌকাসহ ওই দুই জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের গভীরে পালিয়ে যায়। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৬টায় সাতক্ষীরার শ্যামনগর থানাধীন হোগলডরা খাল এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড। এসময় ধাওয়া করে ডাকাত দয়াল বাহিনীর সক্রিয় সদস্য তরিকুলকে (৩৫) আটক করা হয়। তার কাছ থেকে ২টি একনালা বন্দুক ও ৯ রাউন্ড তাজা গুলি উদ্ধার

সুন্দরবনের জাহাঙ্গীর বাহিনীর কবলে থাকা ২ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড

সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শীল্ড’ চালিয়ে দুর্ধর্ষ বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর কবল থেকে দুই অপহৃত জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এছাড়া পৃথক অভিযানে অস্ত্র ও গুলিসহ দয়াল বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড জানায়, গত ১৫ এপ্রিল মোংলার জয়মনিঘোল এলাকার শুয়োরমারা খাল থেকে মাছ ধরার সময় বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে অপহৃত হন দুই জেলে। মুক্তিপণের দাবিতে ডাকাতরা তাদের ওপর নির্যাতন চালায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৬ এপ্রিল বিকেলে মোংলার মূর্তি খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি নৌকাসহ ওই দুই জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের গভীরে পালিয়ে যায়।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৬টায় সাতক্ষীরার শ্যামনগর থানাধীন হোগলডরা খাল এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড। এসময় ধাওয়া করে ডাকাত দয়াল বাহিনীর সক্রিয় সদস্য তরিকুলকে (৩৫) আটক করা হয়। তার কাছ থেকে ২টি একনালা বন্দুক ও ৯ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। আটক তরিকুল খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা এবং দীর্ঘ দিন ধরে ডাকাতির সঙ্গে জড়িত।

আটক বনদস্যু ও জব্দকৃত অস্ত্রের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় সুন্দরবনকে দস্যুমুক্ত করতে ‘অপারেশন রিস্টোর পিস’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযান চলছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আবু হোসাইন সুমন/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow