সুপার বোলের পথে বিশ্বকাপ! ফাইনালে আধাঘণ্টার হাফটাইমের প্রস্তুতি
সাধারণত ফুটবল ম্যাচের দুই অর্ধের মাঝে ১৫ মিনিট বিরতি দেওয়া হয়। তবে চলতি বিশ্বকাপে ফাইনালের বিরতি ১৫ মিনিটে সীমাবদ্ধ নাও থাকতে পারে। সুপার বোলের আদলে বিশেষ হাফটাইম শো আয়োজনের পরিকল্পনা করেছে ফিফা। ফলে বিরতি প্রায় ৩০ মিনিট পর্যন্ত গড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি ও আইটিভি ইতোমধ্যেই প্রায় ৩০ মিনিটের বিরতির প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে থাকবে প্রায় ১১ মিনিটের হাফটাইম শো এবং সম্প্রচারকারীদের নিয়মিত ১৫ মিনিটের ম্যাচ বিশ্লেষণ। তবে ফুটবলের লজ অব দ্য গেম অনুযায়ী, কোনো ম্যাচের হাফটাইম ১৫ মিনিটের বেশি হওয়ার সুযোগ নেই। তবুও গত বছরের ক্লাব বিশ্বকাপে ফিফা সেই সীমা অতিক্রম করে প্রায় ২৫ মিনিটের বিরতি দিয়েছিল। এবার বিশ্বকাপ ফাইনালে আরও বড় আয়োজন করতে চাওয়ায় বিরতি আরও দীর্ঘ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তা হলে এটি হতে পারে ইতিহাসের দীর্ঘতম বিশ্বকাপ ফাইনাল। ম্যাচের দুই অর্ধেই ইতোমধ্যে তিন মিনিটের হাইড্রেশন ব্রেক রাখা হয়েছে। অনেকের মতে, অতিরিক্ত বিজ্ঞাপন প্রচারের সুযোগ তৈরির জন্যই এই বিরতিগুলো রাখা হয়েছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রোববারের ফাইনালে হাফটাইম শোতে পারফর্ম করার কথা রয়েছে ম্যাডোনা, জাস্ট
সাধারণত ফুটবল ম্যাচের দুই অর্ধের মাঝে ১৫ মিনিট বিরতি দেওয়া হয়। তবে চলতি বিশ্বকাপে ফাইনালের বিরতি ১৫ মিনিটে সীমাবদ্ধ নাও থাকতে পারে। সুপার বোলের আদলে বিশেষ হাফটাইম শো আয়োজনের পরিকল্পনা করেছে ফিফা। ফলে বিরতি প্রায় ৩০ মিনিট পর্যন্ত গড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিবিসি ও আইটিভি ইতোমধ্যেই প্রায় ৩০ মিনিটের বিরতির প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে থাকবে প্রায় ১১ মিনিটের হাফটাইম শো এবং সম্প্রচারকারীদের নিয়মিত ১৫ মিনিটের ম্যাচ বিশ্লেষণ।
তবে ফুটবলের লজ অব দ্য গেম অনুযায়ী, কোনো ম্যাচের হাফটাইম ১৫ মিনিটের বেশি হওয়ার সুযোগ নেই। তবুও গত বছরের ক্লাব বিশ্বকাপে ফিফা সেই সীমা অতিক্রম করে প্রায় ২৫ মিনিটের বিরতি দিয়েছিল। এবার বিশ্বকাপ ফাইনালে আরও বড় আয়োজন করতে চাওয়ায় বিরতি আরও দীর্ঘ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তা হলে এটি হতে পারে ইতিহাসের দীর্ঘতম বিশ্বকাপ ফাইনাল।
ম্যাচের দুই অর্ধেই ইতোমধ্যে তিন মিনিটের হাইড্রেশন ব্রেক রাখা হয়েছে। অনেকের মতে, অতিরিক্ত বিজ্ঞাপন প্রচারের সুযোগ তৈরির জন্যই এই বিরতিগুলো রাখা হয়েছে।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রোববারের ফাইনালে হাফটাইম শোতে পারফর্ম করার কথা রয়েছে ম্যাডোনা, জাস্টিন বিবার, শাকিরা, বিটিএস, বার্না বয়, গুস্তাভো দুদামেল এবং কোল্ডপ্লে-এর সঙ্গে পিএস২২ কোরাসের।
বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচ শুরু হওয়ার আগে ৯০ মিনিট পূর্বেই শুরু হবে সমাপনী অনুষ্ঠান। সেখানে পারফর্ম করবেন রবি উইলিয়ামস, টম ক্রুজ এবং নিকোল শেরজিঙ্গারসহ আরও অনেক তারকা।
ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) ২০২১ সালে দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন কনমেবলের ২৫ মিনিট পর্যন্ত হাফটাইম বাড়ানোর প্রস্তাব নাকচ করে দেয়। তাদের যুক্তি ছিল, দীর্ঘ সময় খেলা বন্ধ থাকলে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা ও নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তবুও ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে কনমেবল প্রায় ২৫ মিনিটের শাকিরার কনসার্ট আয়োজন করেছিল। সেই ম্যাচের পর কলম্বিয়ার কোচ নেস্তর লরেঞ্জো অভিযোগ করেন, একই টুর্নামেন্টে মাত্র এক মিনিট দেরিতে মাঠে ফেরার জন্য তার দলকে শাস্তি দেওয়া হয়েছিল, অথচ ফাইনালে দীর্ঘ বিরতির ক্ষেত্রে কোনো সমস্যা দেখা হয়নি।
এসকেডি/আইএন
What's Your Reaction?