সুপারি চারা খাওয়ায় দুই ছাগলকে খালে ফেলে হত্যা
পিরোজপুরে মাত্র চারটি সুপারি চারা খাওয়ার অভিযোগে দুটি ছাগলের চার পা বেঁধে খালে ফেলে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৬ আগস্ট) বিকেলে নেছারাবাদে সমুদয়কাঠি ইউনিয়নের মৈশানি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছাগল দুটির মালিক একই গ্রামের দরিদ্র কৃষক মো. হালিম হাওলাদার। রোববার রাতে তিনি মৃত ছাগলগুলো নিয়ে নেছারাবাদ থানায় একই এলাকার বাসিন্দা সুনীল হালদারের বিরুদ্ধে অভিযোগ করেন। হালিম হাওলাদার জানান, তার বাড়ির সামনের সরকারি রাস্তার পাশে সুনীল হালদারের লাগানো সুপারি চারার বাগান ছিল। সকালে তিনি ছাগলগুলো ঘরে রেখে খাবার সংগ্রহ করতে বের হন। দুপুরে বাড়ি ফিরে ছাগল না পেয়ে খোঁজ শুরু করেন। বিকেলে সুনীলের সুপারি বাগানের পাশের খালে চার পা বাঁধা অবস্থায় ছাগলগুলোকে ভাসতে দেখেন। উদ্ধার করে দেখা যায়, দুটি ছাগল মারা গেছে এবং অপরটি মৃতপ্রায়। হালিমের অভিযোগ, তার তিনটি ছাগল সুনীলের চারটি সুপারি চারা খেয়েছিল। এতে ক্ষিপ্ত হয়ে সুনীল ছাগলগুলোর পা বেঁধে খালে ফেলে দেন। কান্নাজড়িত কণ্ঠে হালিম বলেন, ‘আমি গরিব মানুষ। তিনটি ছাগলই আমার সম্বল। চারটি সুপারি চারা খাওয়ার অপরাধে আমার ছাগলগুলোকে এভাবে বেঁধে খালে ফেলে দেওয়া হয়েছে। আ
পিরোজপুরে মাত্র চারটি সুপারি চারা খাওয়ার অভিযোগে দুটি ছাগলের চার পা বেঁধে খালে ফেলে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৬ আগস্ট) বিকেলে নেছারাবাদে সমুদয়কাঠি ইউনিয়নের মৈশানি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ছাগল দুটির মালিক একই গ্রামের দরিদ্র কৃষক মো. হালিম হাওলাদার। রোববার রাতে তিনি মৃত ছাগলগুলো নিয়ে নেছারাবাদ থানায় একই এলাকার বাসিন্দা সুনীল হালদারের বিরুদ্ধে অভিযোগ করেন।
হালিম হাওলাদার জানান, তার বাড়ির সামনের সরকারি রাস্তার পাশে সুনীল হালদারের লাগানো সুপারি চারার বাগান ছিল। সকালে তিনি ছাগলগুলো ঘরে রেখে খাবার সংগ্রহ করতে বের হন। দুপুরে বাড়ি ফিরে ছাগল না পেয়ে খোঁজ শুরু করেন। বিকেলে সুনীলের সুপারি বাগানের পাশের খালে চার পা বাঁধা অবস্থায় ছাগলগুলোকে ভাসতে দেখেন। উদ্ধার করে দেখা যায়, দুটি ছাগল মারা গেছে এবং অপরটি মৃতপ্রায়।
হালিমের অভিযোগ, তার তিনটি ছাগল সুনীলের চারটি সুপারি চারা খেয়েছিল। এতে ক্ষিপ্ত হয়ে সুনীল ছাগলগুলোর পা বেঁধে খালে ফেলে দেন। কান্নাজড়িত কণ্ঠে হালিম বলেন, ‘আমি গরিব মানুষ। তিনটি ছাগলই আমার সম্বল। চারটি সুপারি চারা খাওয়ার অপরাধে আমার ছাগলগুলোকে এভাবে বেঁধে খালে ফেলে দেওয়া হয়েছে। আমি এর বিচার চাই।’

সুনীল হালদার
তিনি আরও অভিযোগ করেন, ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে সুনীল তাকে হুমকি দিয়ে বলেন, বেশি বাড়াবাড়ি করলে তোর অবস্থাও ছাগলের মতো হবে।
স্থানীয় গ্রাম পুলিশ মো. শাহাদাৎ বলেন, ‘হালিম অত্যন্ত দরিদ্র। তার তিনটি ছাগল সুনীলের চারটি সুপারি চারা খেয়েছিল বলে শুনেছি। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে ছাগলগুলোর পা বেঁধে খালে ফেলে দেওয়া হয়েছে। দুটি মারা গেছে, অপরটি মৃতপ্রায়। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’
স্থানীয় ইউপি সদস্য রুবেল গাজীও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হালিম হাওলাদার গরিব মানুষ। সুপারি চারা নষ্ট করার অভিযোগে ছাগলগুলোর পা বেঁধে খালে ফেলে দেওয়া হয়েছে। দুটি মারা গেছে এবং আরেকটির অবস্থা খুবই খারাপ।
অভিযোগ অস্বীকার করে সুনীল হালদার বলেন, ছাগলগুলো আমার সুপারি চারা খেয়েছে। আমি শুধু তাড়িয়ে দিয়েছি। আমি মারিনি।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মো. তরিকুল ইসলাম/কেজে/জেআইএম
What's Your Reaction?