সুপ্রিম কোর্ট থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার

রাজধানীতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর প্রধান বিচারপতির মূল প্রবেশপথের পাশ থেকে অবিস্ফোরিত অবস্থায় ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রোববার (৮ মার্চ) দুপুর দেড়টার দিকে গেটের ডান পাশে বস্তুগুলো পড়ে থাকতে দেখা যায়। তবে এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। জানা গেছে, দুপুর দেড়টার দিকে প্রধান বিচারপতির প্রবেশপথের কাছে সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে শাহবাগ থানা পুলিশ-কে জানানো হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে তাদের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর ২টার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিট গ্রেনেডগুলো নিরাপদে নিষ্ক্রিয় করে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য সেগুলো সঙ্গে নিয়ে যায়। ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।

সুপ্রিম কোর্ট থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার

রাজধানীতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর প্রধান বিচারপতির মূল প্রবেশপথের পাশ থেকে অবিস্ফোরিত অবস্থায় ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রোববার (৮ মার্চ) দুপুর দেড়টার দিকে গেটের ডান পাশে বস্তুগুলো পড়ে থাকতে দেখা যায়। তবে এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, দুপুর দেড়টার দিকে প্রধান বিচারপতির প্রবেশপথের কাছে সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে শাহবাগ থানা পুলিশ-কে জানানো হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে।

পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে তাদের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুপুর ২টার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিট গ্রেনেডগুলো নিরাপদে নিষ্ক্রিয় করে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য সেগুলো সঙ্গে নিয়ে যায়।

ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow