সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

সুপ্রিম কোর্টের জন্য পৃথক ও স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (১৬ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদনের পর এ আদেশ দেন। এর আগে গত ৯ জুন পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেছিলেন আপিল বিভাগ। আদালত সূত্রে জানা গেছে, সাতজন আইনজীবীর করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত করতে তিন মাসের মধ্যে পৃথক সচিবালয় গঠনের নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্ট। পরে ওই রায়ের আলোকে গত বছর অন্তর্বর্তী সরকার ‘সুপ্রিম কোর্ট সচিবালয়’ প্রতিষ্ঠা করে একটি অধ্যাদেশ জারি করে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, সচিবালয় গঠনের পর জনবল নিয়োগসহ প্রায় ৯০ শতাংশ প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হয়েছিল। তবে পরবর্তীতে সরকার পরিবর্তনের পর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করা হয়। এর ধারাবাহিকতায় গত ১৯ মে সচিবালয় বিলুপ্ত করে সেখানে কর্মরত ১৫ কর্মকর্তাকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে ফে

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

সুপ্রিম কোর্টের জন্য পৃথক ও স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (১৬ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদনের পর এ আদেশ দেন।

এর আগে গত ৯ জুন পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেছিলেন আপিল বিভাগ।

আদালত সূত্রে জানা গেছে, সাতজন আইনজীবীর করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত করতে তিন মাসের মধ্যে পৃথক সচিবালয় গঠনের নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্ট।

পরে ওই রায়ের আলোকে গত বছর অন্তর্বর্তী সরকার ‘সুপ্রিম কোর্ট সচিবালয়’ প্রতিষ্ঠা করে একটি অধ্যাদেশ জারি করে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, সচিবালয় গঠনের পর জনবল নিয়োগসহ প্রায় ৯০ শতাংশ প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হয়েছিল।

তবে পরবর্তীতে সরকার পরিবর্তনের পর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করা হয়। এর ধারাবাহিকতায় গত ১৯ মে সচিবালয় বিলুপ্ত করে সেখানে কর্মরত ১৫ কর্মকর্তাকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে ফেরত নেওয়া হয়।

এ অবস্থায় পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত হাইকোর্টের রায়ের বৈধতা নিয়ে আপিল বিভাগে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে। আগামী ১ সেপ্টেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow