সুপ্রিম কোর্টের হলফনামা শাখা শনিবার খোলা রাখার নির্দেশ
সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের হলফনামা শাখা আগামী শনিবার (১৮ এপ্রিল) খোলা রাখার জন্য নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।
প্রধান বিচারপতির কাছে বারের আইনজীবীদের পক্ষে আইনজীবী সমিতি থেকে শনিবার সুপ্রিম কোর্টের হলফনামা শাখা খোলা রাখতে আইনজীবীদের পক্ষে বার সম্পাদকের আবেদনের পর বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এমন সিদ্ধান্ত আসলো বলে সূত্রে জানা গেছে।
আরও পড়ুনসুপ্রিম কোর্টের হলফনামা শাখা শনিবার খোলা রাখতে আইনজীবীদের আবেদন
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ১৬ এপ্রিল পাঠানো পত্রের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের হলফনামা শাখা আগামী ১৮ এপ্রিল শনিবার অফিস সময়ে খোলা রাখা হলো। এই এফিডেভিট সেকশনে কর্মরত সংশ্লিষ্ট সবাইকে উল্লিখিত তারিখে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো।
এফএইচ/এমআইএইচএস
সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের হলফনামা শাখা আগামী শনিবার (১৮ এপ্রিল) খোলা রাখার জন্য নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।
প্রধান বিচারপতির কাছে বারের আইনজীবীদের পক্ষে আইনজীবী সমিতি থেকে শনিবার সুপ্রিম কোর্টের হলফনামা শাখা খোলা রাখতে আইনজীবীদের পক্ষে বার সম্পাদকের আবেদনের পর বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এমন সিদ্ধান্ত আসলো বলে সূত্রে জানা গেছে।
আরও পড়ুন
সুপ্রিম কোর্টের হলফনামা শাখা শনিবার খোলা রাখতে আইনজীবীদের আবেদন