সুবর্ণজয়ন্তীর আবহে রংপুরে ‘সামাদিয়ান সকার ম্যানিয়া ২০২৬’ টুর্নামেন্ট আয়োজিত

ঐতিহ্য ও গৌরবের ৫০ বছর (সুবর্ণজয়ন্তী) পূর্তির স্মরণীয় ক্ষণকে কেন্দ্র করে রংপুর সেনানিবাসের ঐতিহ্যবাহী ‘বীর উত্তম শহীদ সামাদ স্কুল অ্যান্ড কলেজ’-এর সাবেক শিক্ষার্থীদের সর্ববৃহৎ মিলনমেলা ‘সামাদিয়ান সকার ম্যানিয়া ২০২৬ (সিজন-৬)’ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।  রোববার (৩১ মে) রংপুর সদর উপজেলা মিনি স্টেডিয়ামে দুটি ভিন্ন গ্রুপের দুই হাই-ভোল্টেজ ফাইনাল ম্যাচ এবং সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামে সাবেক সামাদিয়ানদের এই মেগা আসরের। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ বিনোদনের ধারা বজায় রাখতে প্রতিবছরের ন্যায় এবারও এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এবারের আসরটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ বিদ্যালয়টি এ বছরই তার প্রতিষ্ঠার হাফ-সেঞ্চুরি বা ৫০ বছর পূর্ণ করেছে। এই ঐতিহাসিক মাইলফলককে উদযাপন করতে বিদ্যালয়ের বিভিন্ন প্রজন্মের ১৬টি ব্যাচকে দুটি পৃথক গ্রুপে বিভক্ত করে নক-আউট পদ্ধতিতে টুর্নামেন্টটি পরিচালিত হয়। রংপুর সদর উপজেলা মিনি স্টেডিয়ামের গ্যালারিভর্তি দর্শক ও সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে আজ প্রথম ফাইনালে মুখোমুখি হয় টুর্নামেন্টের অন্যতম দুই ফেভারিট ‘হিরো

সুবর্ণজয়ন্তীর আবহে রংপুরে ‘সামাদিয়ান সকার ম্যানিয়া ২০২৬’ টুর্নামেন্ট আয়োজিত

ঐতিহ্য ও গৌরবের ৫০ বছর (সুবর্ণজয়ন্তী) পূর্তির স্মরণীয় ক্ষণকে কেন্দ্র করে রংপুর সেনানিবাসের ঐতিহ্যবাহী ‘বীর উত্তম শহীদ সামাদ স্কুল অ্যান্ড কলেজ’-এর সাবেক শিক্ষার্থীদের সর্ববৃহৎ মিলনমেলা ‘সামাদিয়ান সকার ম্যানিয়া ২০২৬ (সিজন-৬)’ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৩১ মে) রংপুর সদর উপজেলা মিনি স্টেডিয়ামে দুটি ভিন্ন গ্রুপের দুই হাই-ভোল্টেজ ফাইনাল ম্যাচ এবং সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামে সাবেক সামাদিয়ানদের এই মেগা আসরের।

বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ বিনোদনের ধারা বজায় রাখতে প্রতিবছরের ন্যায় এবারও এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এবারের আসরটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ বিদ্যালয়টি এ বছরই তার প্রতিষ্ঠার হাফ-সেঞ্চুরি বা ৫০ বছর পূর্ণ করেছে। এই ঐতিহাসিক মাইলফলককে উদযাপন করতে বিদ্যালয়ের বিভিন্ন প্রজন্মের ১৬টি ব্যাচকে দুটি পৃথক গ্রুপে বিভক্ত করে নক-আউট পদ্ধতিতে টুর্নামেন্টটি পরিচালিত হয়।

রংপুর সদর উপজেলা মিনি স্টেডিয়ামের গ্যালারিভর্তি দর্শক ও সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে আজ প্রথম ফাইনালে মুখোমুখি হয় টুর্নামেন্টের অন্যতম দুই ফেভারিট ‘হিরোস অব ১৯’ এবং ‘হ্যাম্পার ২৩’। মাঠের গতিময় ফুটবল ও টানটান উত্তেজনার এই ম্যাচে হ্যাম্পার ২৩ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচটিতে স্কোরের ব্যবধান ছিল ০-১ গোলে । 

এদিকে দিনের দ্বিতীয় ও সমাপনী মেগা ফাইনালে মুখোমুখি হয় প্রবীণ ও নবীনের ক্ল্যাসিক দ্বৈরথ—‘ভলকা ভাই কিংস ১৪’ এবং ‘ফিউরিয়াস ৮’। আক্রমণ ও পাল্টা-আক্রমণে ঠাসা এই ম্যাচে প্রতিপক্ষকে হারিয়ে শিরোপা নিজেদের ঘরে তোলে ফিউরিয়াস ৮ ।গোলশূন্য ম্যাচ ড্র হলে তা গড়ায় টাইব্রেকারে।  টাইব্রেকারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভলকা ভাই কিংস১৪-কে হারিয়তে শিরোপা ঘরে তোলে ফিউরিয়াস ৮।  

খেলা শেষে রংপুর সদর উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে এক বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি এবং মেডেল তুলে দেন বিদ্যালয়ের ১৯৯৬ সালের সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী।

পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি তার স্মৃতিচারণমূলক বক্তব্যে বলেন, আমাদের ছোট ভাইয়েরা গত ৬ বছর ধরে প্রতি ঈদে আমাদের সবাইকে এক সুতোয় বাঁধার জন্য এমন সফল একটি ইভেন্ট নিয়মিত আয়োজন করে যাচ্ছে; আমি তাদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করছি। এই চমৎকার আয়োজনটি আমাদের সেই ফেলে আসা স্কুল জীবনের ‘সাদা-খাকি’ পোশাকের সোনালী দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যায়। ছেলেদের এমন যেকোনো ইতিবাচক ও ঐক্যবদ্ধ আয়োজনে আমি সবসময় তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ১৯৮৭ ব্যাচের সাবেক শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী মো. হাবিবুর রহমান (মিঠু)। তিনি বলেন, সামাদিয়ান সকার ম্যানিয়া শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, এটি আমাদের দীর্ঘদিনের পুরনো বন্ধনকে আরও সুদৃঢ় ও মজবুত করার এক অনন্য মাধ্যম। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow