সুবিধাবঞ্চিত মানুষের জন্য ১০ টাকার ইফতার

টাঙ্গাইলে সুবিধা বঞ্চিত মানুষের জন্য ‘১০ টাকায় ইফতার’ বিক্রি করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘যুবদের জন্য ফাউন্ডেশন’। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল শহরের ডিস্ট্রিক্ট ইসলামী পাঠাগারের সামনে বসেছিল ১০ টাকার এ ইফতার বাজার। সুবিধাবঞ্চিত মানুষেরা যেন আত্মসম্মান নিয়ে ইফতার ক্রয় করতে পারেন সেজন্য নামমাত্র মূল্য মাত্র ১০ টাকায় বিভিন্ন পদের ইফতার বিক্রি করে সংগঠনটি। ইফতার আয়োজনে ছিলো- খেজুর, ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ ও জিলাপি। পুরো রমজানজুড়ে প্রায় সাত হাজার মানুষের মধ্যে ইফতার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনের সমন্বয়কারী রাজ চৌধুরী বলেন, ইফতার ছাড়াও ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের নতুন পোশাক, ঈদের আগের দিন সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ বাজার প্রদান ও ঈদের দিন অজ্ঞাত, বেওয়ারিশ মানুষদের পোলাও, রোস্ট, ফিরনি পরিবেশন করা হবে। ফাউন্ডেশনের সভাপতি মুঈদ হাসান তড়িৎ বলেন, গত ১০ বছর ধরে রমজানে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য প্রতিদিন ইফতার আয়োজন করা হয়েছে। সাধারণত ইফতার বিতরণ বলতে আমরা দেখি লাইনে দাঁড়িয়ে সাহায্য নেওয়া। কিন্তু ‘যুবদের জন্য ফাউন্ডেশন’ একটু ভিন্নভাবে চিন্তা করেছে। অনেক সুবিধাবঞ্চিত মানুষ আ

সুবিধাবঞ্চিত মানুষের জন্য ১০ টাকার ইফতার

টাঙ্গাইলে সুবিধা বঞ্চিত মানুষের জন্য ‘১০ টাকায় ইফতার’ বিক্রি করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘যুবদের জন্য ফাউন্ডেশন’।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল শহরের ডিস্ট্রিক্ট ইসলামী পাঠাগারের সামনে বসেছিল ১০ টাকার এ ইফতার বাজার। সুবিধাবঞ্চিত মানুষেরা যেন আত্মসম্মান নিয়ে ইফতার ক্রয় করতে পারেন সেজন্য নামমাত্র মূল্য মাত্র ১০ টাকায় বিভিন্ন পদের ইফতার বিক্রি করে সংগঠনটি।

ইফতার আয়োজনে ছিলো- খেজুর, ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ ও জিলাপি। পুরো রমজানজুড়ে প্রায় সাত হাজার মানুষের মধ্যে ইফতার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংগঠনের সমন্বয়কারী রাজ চৌধুরী বলেন, ইফতার ছাড়াও ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের নতুন পোশাক, ঈদের আগের দিন সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ বাজার প্রদান ও ঈদের দিন অজ্ঞাত, বেওয়ারিশ মানুষদের পোলাও, রোস্ট, ফিরনি পরিবেশন করা হবে।

ফাউন্ডেশনের সভাপতি মুঈদ হাসান তড়িৎ বলেন, গত ১০ বছর ধরে রমজানে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য প্রতিদিন ইফতার আয়োজন করা হয়েছে। সাধারণত ইফতার বিতরণ বলতে আমরা দেখি লাইনে দাঁড়িয়ে সাহায্য নেওয়া। কিন্তু ‘যুবদের জন্য ফাউন্ডেশন’ একটু ভিন্নভাবে চিন্তা করেছে। অনেক সুবিধাবঞ্চিত মানুষ আছেন যারা হাত পেতে সাহায্য নিতে কুণ্ঠাবোধ করেন। তাদের আত্মসম্মান বজায় রাখতে নামমাত্র ১০ টাকা মূল্যে ইফতার বিক্রি করা হয়েছে। এর মাধ্যমে ক্রেতারা অনুভব করেন যে, তারা সাহায্য নিচ্ছেন না বরং নিজেদের সামর্থ্যে ইফতার কিনছেন।

শহরের সচেতন নাগরিকরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, এমন মানবিক উদ্যোগ সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে উৎসাহিত করবে।

আব্দুল্লাহ আল নোমান/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow