সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব: মিফতাহ্ সিদ্দিকী
সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব বলে মন্তব্য করেছেন সিলেট ওয়াসার চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। তিনি বলেন, যারা রাজনীতি করেন, তারা মানবসেবাকে ব্রত হিসেবে নিয়েই রাজনীতি করেন। সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কল্যাণে কাজ করাই রাজনীতির মূল প্রত্যয়।
শুক্রবার বিকেলে সিলেট নগরীর ৭ নম্বর ওয়ার্ডের জালালাবাদ এলাকায় নাবিল রাজা চৌধুরী হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিফতাহ্ সিদ্দিকী বলেন, ‘এই শিক্ষা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি ও আদর্শ থেকে পাওয়া। একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।’
তিনি বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান জনকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিগত ১৭ বছর দেশের মানুষ যখন গুম, খুন ও নিপীড়নের শিকার হয়েছে, তখনও তিনি প্রত্যন্ত ও প্রান্তিক মানুষের খোঁজখবর রেখেছেন এবং বিভিন্নভাবে তাদের
সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব বলে মন্তব্য করেছেন সিলেট ওয়াসার চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। তিনি বলেন, যারা রাজনীতি করেন, তারা মানবসেবাকে ব্রত হিসেবে নিয়েই রাজনীতি করেন। সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কল্যাণে কাজ করাই রাজনীতির মূল প্রত্যয়।
শুক্রবার বিকেলে সিলেট নগরীর ৭ নম্বর ওয়ার্ডের জালালাবাদ এলাকায় নাবিল রাজা চৌধুরী হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিফতাহ্ সিদ্দিকী বলেন, ‘এই শিক্ষা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি ও আদর্শ থেকে পাওয়া। একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।’
তিনি বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান জনকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিগত ১৭ বছর দেশের মানুষ যখন গুম, খুন ও নিপীড়নের শিকার হয়েছে, তখনও তিনি প্রত্যন্ত ও প্রান্তিক মানুষের খোঁজখবর রেখেছেন এবং বিভিন্নভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের সহায়তায় ফার্মার্স কার্ডের মতো জনকল্যাণমূলক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে কল্যাণরাষ্ট্রের সুফল পৌঁছে দেওয়াই তারেক রহমানের লক্ষ্য। তার অনুসারী হিসেবে মাঠপর্যায়ে সাধারণ মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
মিফতাহ্ সিদ্দিকী বলেন, ‘৭ নম্বর ওয়ার্ডের পরিচিত মুখ নাবিল রাজার উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এতে প্রায় ৩২০ জন চারটি বিভাগে বিশেষায়িত চিকিৎসাসেবা পাচ্ছেন। সুবিধাবঞ্চিত মানুষের জন্য এমন জনকল্যাণমূলক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।’
নাবিল রাজার উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, মানবসেবার ধারাবাহিকতা বজায় রাখতেই তিনি এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন। তার এ কর্মপ্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। তিনি নাবিল রাজার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
তীব্র গরমের মধ্যেও চিকিৎসাসেবা নিতে আসা মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা রাখায় আয়োজকদের প্রশংসা করেন মিফতাহ্ সিদ্দিকী। তিনি বলেন, মানুষের প্রয়োজনের সময় পাশে দাঁড়ানোই মানবসেবার মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও বিভিন্ন পর্যায়ে সাধারণ মানুষের পাশে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সিলেট মহানগর ছাত্রদলের ১ নম্বর সহ-সাধারণ সম্পাদক মো. রুবেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক, যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ আহমদ, এয়ারপোর্ট থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সমসু, সিলেট চেম্বার অব কমার্সের সহসভাপতি আবদুস সামাদ তুয়েল এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সায়েম আহমদ।
এ ছাড়া বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক স্থানীয় নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে এলাকার সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষ অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখা হবে।