সুমনের ‘রইদ’র সঙ্গে সঙ্গে যুক্ত হলো বিদেশি প্রযোজনা প্রতিষ্ঠান

  নেদারল্যান্ডসের রটারড্যামে চলছে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে টাইগার কম্পিটিশন বিভাগে লড়ছে মেজবাউর রহমান সুমনের সিনেমা ‘রইদ’। উৎসবের মাঝেই সিনেমাটি নিয়ে জানা গেল নতুন খবর। সিনেমাটির সঙ্গে নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হলো ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ড বিজয়ী প্রযোজক অপূর্ব বকশির প্রযোজনা সংস্থা উইডিশাস অরিজিনালস। ‘রইদ’ সিনেমার নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছে ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ড বিজয়ী প্রযোজক অপূর্ব বকশীর প্রযোজনা প্রতিষ্ঠান উইডিশাস অরিজিনালস। ভ্যারাইটিকে অপূর্ব বকশী বলেন, ‘শক্তিশালী, পৌরাণিক ও মানবিক গল্পের সিনেমা ‘রইদ’। এটি আবেগকে একধরনের প্রাকৃতিক শক্তি হিসেবে উপস্থাপন করে। এতে যে দার্শনিক বার্তা রয়েছে, তা খুব কম সিনেমায় দেখা যায়। এই বিষয়টি আমাদের স্পর্শ করেছে।’ ‘হাওয়া’র পর ‘রইদ’র গল্পেও প্রায় বিচ্ছিন্ন এক জনপদকে বেছে নিয়েছেন নির্মাতা সুমন। এতে দেখা যাবে, সাধু নামের এক পুরুষ বারবার তার স্ত্রীকে ত্যাগ করে, বিভিন্ন জায়গায় ফেলে আসে। তবে বাড়ির পাশের তালগাছ থেকে ফল পড়লেই স্ত্রী ফিরে আসে তার কাছে। পরিচালক সুমন বলেন, ‘সাধু, তার পাগল স্ত্রী এবং তাদের

সুমনের ‘রইদ’র সঙ্গে সঙ্গে যুক্ত হলো বিদেশি প্রযোজনা প্রতিষ্ঠান

 

নেদারল্যান্ডসের রটারড্যামে চলছে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে টাইগার কম্পিটিশন বিভাগে লড়ছে মেজবাউর রহমান সুমনের সিনেমা ‘রইদ’। উৎসবের মাঝেই সিনেমাটি নিয়ে জানা গেল নতুন খবর। সিনেমাটির সঙ্গে নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হলো ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ড বিজয়ী প্রযোজক অপূর্ব বকশির প্রযোজনা সংস্থা উইডিশাস অরিজিনালস।

‘রইদ’ সিনেমার নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছে ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ড বিজয়ী প্রযোজক অপূর্ব বকশীর প্রযোজনা প্রতিষ্ঠান উইডিশাস অরিজিনালস। ভ্যারাইটিকে অপূর্ব বকশী বলেন, ‘শক্তিশালী, পৌরাণিক ও মানবিক গল্পের সিনেমা ‘রইদ’। এটি আবেগকে একধরনের প্রাকৃতিক শক্তি হিসেবে উপস্থাপন করে। এতে যে দার্শনিক বার্তা রয়েছে, তা খুব কম সিনেমায় দেখা যায়। এই বিষয়টি আমাদের স্পর্শ করেছে।’

‘হাওয়া’র পর ‘রইদ’র গল্পেও প্রায় বিচ্ছিন্ন এক জনপদকে বেছে নিয়েছেন নির্মাতা সুমন। এতে দেখা যাবে, সাধু নামের এক পুরুষ বারবার তার স্ত্রীকে ত্যাগ করে, বিভিন্ন জায়গায় ফেলে আসে। তবে বাড়ির পাশের তালগাছ থেকে ফল পড়লেই স্ত্রী ফিরে আসে তার কাছে। পরিচালক সুমন বলেন, ‘সাধু, তার পাগল স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তালগাছকে ঘিরে আবর্তিত এই গল্পে আমরা আদতে আদম ও হাওয়ার আদিম আখ্যানকেই খোঁজার চেষ্টা করেছি। আমরা সেই পুরোনো আখ্যানকে বর্তমানে পুনর্নির্মাণ করেছি। এই সিনেমার প্রতিটি স্তরে জড়িয়ে আছে চিত্রশিল্পী এস এম সুলতানের দেখা গ্রামীণ বাংলার আবহ।’

‘রইদ’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েতসহ অনেকে। রটারড্যাম চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ টাইগার কম্পিটিশনে প্রতিদ্বন্দ্বিতা করছে সিনেমাটি। এবারই প্রথম কোনো বাংলাদেশি সিনেমা জায়গা পেয়েছে এ বিভাগে। এ মধ্যে সিনেমাটির সহপ্রযোজক হিসেবে আছেন মুশফিকুর রহমান ও তানভীর আহমেদ, শিমুল চন্দ্র বিশ্বাস, তানভীর হোসেন ও সুমন।

আরও পড়ুন:
ধর্ম নিয়ে বাড়াবাড়ির উদ্দেশ্য হলো ক্ষমতা: রাজিব 
আবারও বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’র পলাশ 

২০২২ সালের ব্যাপক সাফল্য পাওয়া ‘হাওয়া’ সিনেমার পর সুমনের এটি দ্বিতীয় সিনেমা। মুক্তির পর ‘হাওয়া’ বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে প্রথমবার যুক্তরাষ্ট্রের বক্স অফিসে স্থান করে নিয়েছিল, বাংলাদেশ থেকে অস্কারে মনোনয়নও পেয়েছিল।

এমআই/এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow