সুযোগটা কাজে লাগাতে না পারলে দেশি কোচদের পথ কঠিন হবে: তালহা জুবায়ের
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং ইউনিটের সঙ্গে কাজ করার সুযোগকে বড় দায়িত্ব হিসেবে দেখছেন তালহা জুবায়ের। একই সঙ্গে তিনি মনে করেন, জাতীয় দলের সঙ্গে দেশি কোচদের সাফল্য ভবিষ্যতে আরও স্থানীয় কোচদের জন্য দরজা খুলে দিতে পারে। দায়িত্ব পাওয়ার পর বিষয়টিকে কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে। এমন প্রশ্নের জবাবে তালহা বলেন, ‘চ্যালেঞ্জ তো সব জায়গাতেই থাকে। এখন এই চ্যালেঞ্জটাকে কীভাবে গ্রহণ করবে, সেটা ব্যক্তির ওপর নির্ভর করে। চ্যালেঞ্জটা তো গ্রহণ করতেই হবে এবং সেই সঙ্গে ফোকাসও অনেক বেশি রাখতে হবে, যেন আমরা এই সুযোগগুলো হাতছাড়া না করি।’ তিনি আরও বলেন, ‘এই সুযোগগুলো আমরা যদি কাজে লাগাতে না পারি, তাহলে আমাদের পরের যারা আছে, তাদের জন্য পথটা বন্ধ হয়ে যাবে। তাই এটা শুধু আমার বা একজন কোচের বিষয় নয়, দেশি কোচদের জন্যও বড় একটা দায়িত্ব।’ বাংলাদেশ দলের বর্তমান কোচিং স্টাফে কাজ করা স্থানীয় কোচদের প্রসঙ্গ টেনে তালহা বলেন, ‘মাশাআল্লাহ, সালাউদ্দিন ভাই ভালো কাজ করছেন, আশরাফুল ভালো কাজ করছে। আশিক ভাই ফিল্ডিং কোচ হিসেবে আছেন, যথেষ্ট ভালো কাজ করছেন। যারা আছেন, সবাই নিজেদের জায়গা থেকে অবদান রাখছেন।’ নতুন দায়িত্ব
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং ইউনিটের সঙ্গে কাজ করার সুযোগকে বড় দায়িত্ব হিসেবে দেখছেন তালহা জুবায়ের। একই সঙ্গে তিনি মনে করেন, জাতীয় দলের সঙ্গে দেশি কোচদের সাফল্য ভবিষ্যতে আরও স্থানীয় কোচদের জন্য দরজা খুলে দিতে পারে।
দায়িত্ব পাওয়ার পর বিষয়টিকে কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে। এমন প্রশ্নের জবাবে তালহা বলেন, ‘চ্যালেঞ্জ তো সব জায়গাতেই থাকে। এখন এই চ্যালেঞ্জটাকে কীভাবে গ্রহণ করবে, সেটা ব্যক্তির ওপর নির্ভর করে। চ্যালেঞ্জটা তো গ্রহণ করতেই হবে এবং সেই সঙ্গে ফোকাসও অনেক বেশি রাখতে হবে, যেন আমরা এই সুযোগগুলো হাতছাড়া না করি।’
তিনি আরও বলেন, ‘এই সুযোগগুলো আমরা যদি কাজে লাগাতে না পারি, তাহলে আমাদের পরের যারা আছে, তাদের জন্য পথটা বন্ধ হয়ে যাবে। তাই এটা শুধু আমার বা একজন কোচের বিষয় নয়, দেশি কোচদের জন্যও বড় একটা দায়িত্ব।’
বাংলাদেশ দলের বর্তমান কোচিং স্টাফে কাজ করা স্থানীয় কোচদের প্রসঙ্গ টেনে তালহা বলেন, ‘মাশাআল্লাহ, সালাউদ্দিন ভাই ভালো কাজ করছেন, আশরাফুল ভালো কাজ করছে। আশিক ভাই ফিল্ডিং কোচ হিসেবে আছেন, যথেষ্ট ভালো কাজ করছেন। যারা আছেন, সবাই নিজেদের জায়গা থেকে অবদান রাখছেন।’
নতুন দায়িত্ব পাওয়ার পর জাতীয় দলের সিনিয়র কোচদের কাছ থেকে পরামর্শও পেয়েছেন বলে জানান তিনি, ‘গতকালই সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে অনেক কথা হয়েছে, সোহেল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। তাদের একটা গাইডলাইন অবশ্যই আছে। সোহেল ভাই, সুজন ভাই সবাই অনেক ধরনের আইডিয়া দিয়েছেন, গাইড করেছেন।’
তালহা যোগ করেন, ‘তারা সবাই অভিজ্ঞ। আমাদের দেশের সেরা কোচদের মধ্যে আছেন। বাবুল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, রাজিন ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। অনেকের সঙ্গেই কথা হয়েছে। অনেকেই ফোন করেছে। খেলোয়াড়রাও অনেকেই কল দিয়েছিল।’
এসকেডি/আইএন
What's Your Reaction?