সুর থেমে গেল একতারায়, বিদায় নিলেন বাউল কানাই দাস
ভারতীয় বাউল সংগীতের প্রখ্যাত সাধক-শিল্পী কানাই দাস আর নেই। শনিবার (১৮ এপ্রিল) সকালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ এলাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা রঞ্জন পালিত। জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই বাউল সাধক। বিশেষ করে গত দুই মাস ধরে তিনি যক্ষ্মায় আক্রান্ত ছিলেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে হাঁপানি ও ডায়াবেটিসজনিত সমস্যাও ছিল তার। এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া কানাই দাস ছোটবেলা থেকেই দৃষ্টিহীন ছিলেন। তবে তার সুর আর অন্তর্দৃষ্টি দিয়েই তিনি ছুঁয়ে গেছেন অগণিত মানুষের হৃদয়। একতারা হাতে গ্রাম থেকে গ্রামে, মেলা থেকে আখড়ায় ঘুরে ঘুরে গান গেয়েছেন তিনি। তার কণ্ঠে ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ কিংবা ‘কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার’- এমন গানগুলো শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। ২০১৯ সালে ‘সহজিয়া সম্মান’-এ ভূষিত হন কানাই দাস। এছাড়া প্রখ্যাত ইতিহাসবিদ উইলিয়াম ডালরিম্পল তার আলোচিত বই নাইন লাইভস-এ ‘দ্য সংস অব দ্য ব্লাইন্ড মিনস্ট্রেল’ শিরোনামে একটি অধ্যায় উৎসর্গ করেন এই শিল্পীকে। বাংলা লোকসংগীতের এক উজ্জ্বল নক্ষ
ভারতীয় বাউল সংগীতের প্রখ্যাত সাধক-শিল্পী কানাই দাস আর নেই। শনিবার (১৮ এপ্রিল) সকালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ এলাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা রঞ্জন পালিত।
জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই বাউল সাধক। বিশেষ করে গত দুই মাস ধরে তিনি যক্ষ্মায় আক্রান্ত ছিলেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে হাঁপানি ও ডায়াবেটিসজনিত সমস্যাও ছিল তার।
এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া কানাই দাস ছোটবেলা থেকেই দৃষ্টিহীন ছিলেন। তবে তার সুর আর অন্তর্দৃষ্টি দিয়েই তিনি ছুঁয়ে গেছেন অগণিত মানুষের হৃদয়। একতারা হাতে গ্রাম থেকে গ্রামে, মেলা থেকে আখড়ায় ঘুরে ঘুরে গান গেয়েছেন তিনি।
তার কণ্ঠে ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ কিংবা ‘কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার’- এমন গানগুলো শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে।
২০১৯ সালে ‘সহজিয়া সম্মান’-এ ভূষিত হন কানাই দাস। এছাড়া প্রখ্যাত ইতিহাসবিদ উইলিয়াম ডালরিম্পল তার আলোচিত বই নাইন লাইভস-এ ‘দ্য সংস অব দ্য ব্লাইন্ড মিনস্ট্রেল’ শিরোনামে একটি অধ্যায় উৎসর্গ করেন এই শিল্পীকে।
বাংলা লোকসংগীতের এক উজ্জ্বল নক্ষত্রের বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে ভক্ত-শ্রোতাদের মাঝে।
এলআইএ
What's Your Reaction?