সুরের জাদুকর আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

ক্যালেন্ডারের পাতায় পেরিয়ে গেছে ছয়টি বছর। কিন্তু বাংলা গানের সুরে আজও অমলিন তিনি। কালজয়ী সব গানের সুরস্রষ্টা, কিংবদন্তি সংগীত পরিচালক আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর পূর্ণ হলো আজ। ২০২০ সালের ৯ আগস্ট ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমান এই সুরস্রষ্টা। তার মৃত্যুর ছয় বছর পরও বাংলা চলচ্চিত্রের গান ও সংগীতাঙ্গনে গভীরভাবে অনুভূত হয় তার অনুপস্থিতি। আরও পড়ুন এই কথাগুলো বুঝতে ৩০ বছর লেগেছে জোভানের আলাউদ্দিন আলীর সুরে তৈরি অসংখ্য গান প্রজন্মের পর প্রজন্ম ধরে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। বাংলা চলচ্চিত্রের গানে তার অবদান এতটাই বিস্তৃত যে, জনপ্রিয় কোনো গানের সুরকারের তালিকায় তার নাম অনিবার্যভাবেই উঠে আসে। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের একপর্যায়ে শারীরিক অবস্থার উন্নতিও হয়েছিল তার। নতুন করে আশাবাদী হয়েছিলেন তিনি। স্বপ্ন দেখেছিলেন পুরোপুরি সুস্থ হয়ে আবারও সংগীতের জগতে ফিরবেন। এমনকি জীবনের শেষ সময়েও সৃষ্টিশীলতা থেকে দূরে সরে যাননি। করোনাকালে ঘরে শুয়েই নতুন গান তৈরির পরিকল্পনা করছিলেন এই কিংবদন্তি। দীর্ঘ সংগীতজীবনে আলাউদ্দিন আলী উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান। তার সুরে জনপ

সুরের জাদুকর আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

ক্যালেন্ডারের পাতায় পেরিয়ে গেছে ছয়টি বছর। কিন্তু বাংলা গানের সুরে আজও অমলিন তিনি। কালজয়ী সব গানের সুরস্রষ্টা, কিংবদন্তি সংগীত পরিচালক আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর পূর্ণ হলো আজ।

২০২০ সালের ৯ আগস্ট ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমান এই সুরস্রষ্টা। তার মৃত্যুর ছয় বছর পরও বাংলা চলচ্চিত্রের গান ও সংগীতাঙ্গনে গভীরভাবে অনুভূত হয় তার অনুপস্থিতি।

আলাউদ্দিন আলীর সুরে তৈরি অসংখ্য গান প্রজন্মের পর প্রজন্ম ধরে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। বাংলা চলচ্চিত্রের গানে তার অবদান এতটাই বিস্তৃত যে, জনপ্রিয় কোনো গানের সুরকারের তালিকায় তার নাম অনিবার্যভাবেই উঠে আসে।

ক্যানসারের সঙ্গে লড়াইয়ের একপর্যায়ে শারীরিক অবস্থার উন্নতিও হয়েছিল তার। নতুন করে আশাবাদী হয়েছিলেন তিনি। স্বপ্ন দেখেছিলেন পুরোপুরি সুস্থ হয়ে আবারও সংগীতের জগতে ফিরবেন। এমনকি জীবনের শেষ সময়েও সৃষ্টিশীলতা থেকে দূরে সরে যাননি। করোনাকালে ঘরে শুয়েই নতুন গান তৈরির পরিকল্পনা করছিলেন এই কিংবদন্তি।

দীর্ঘ সংগীতজীবনে আলাউদ্দিন আলী উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান। তার সুরে জনপ্রিয় হয়েছে ‘কেউ কোনো দিন আমারে তো কথা দিল না’, ‘ও আমার বাংলা মা তোর’, ‘আছেন আমার মোক্তার, আছেন আমার ব্যারিস্টার’, ‘এমনও তো প্রেম হয়’, ‘যেটুকু সময় তুমি থাকো কাছে’ এবং ‘এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই’-এর মতো গান।

শুধু সুরকার হিসেবে নয়, সংগীত পরিচালক হিসেবেও বাংলা চলচ্চিত্রে নিজের অনন্য অবস্থান তৈরি করেছিলেন আলাউদ্দিন আলী। তার সৃষ্টির ব্যাপ্তি ও বৈচিত্র্য তাকে নিয়ে গেছে কিংবদন্তির আসনে।

রোববার (৯ আগস্ট) এই কিংবদন্তিকে হারানোর ছয় বছর পূর্ণ হচ্ছে। তিনি নেই, কিন্তু তার সুর এখনো বেঁচে আছে গানপ্রেমীদের হৃদয়ে। সংগীতাঙ্গনের মানুষ থেকে শুরু করে সাধারণ শ্রোতা- সবাই আজও শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন বাংলা গানের এই অমর সুরস্রষ্টাকে।

সময় চলে যায়, মানুষ চলে যায়- কিন্তু কিছু সুর থেকে যায় চিরকাল। আলাউদ্দিন আলীর সুরও তেমনই, যা প্রজন্মের পর প্রজন্ম বয়ে নিয়ে যাবে বাংলা গান।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow