সূর্যগ্রহণের মুহূর্তে স্কেটবোর্ডিং, দুঃসাহসিক স্টান্টে মুগ্ধ বিশ্ব

বিরল পূর্ণ সূর্যগ্রহণ দেখতে যখন স্পেনের লাখো মানুষ আকাশের দিকে তাকিয়ে ছিলেন, ঠিক সেই মুহূর্তে আকাশে দুঃসাহসিক স্টান্ট দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছেন স্প্যানিশ অলিম্পিক স্কেটবোর্ডার ড্যানি লিওন। চাঁদ সূর্যের সামনে এসে আলো ঢেকে দেওয়ার ঠিক মুহূর্তে বিশাল এক লাফ দেন তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই দৃশ্য শেয়ার করে এটিকে জীবনের সেরা স্টান্ট বলে বর্ণনা করেন তিনি। খবর আল জাজিরার।  স্প্যানিশ পেশাদার স্কেটবোর্ডার ড্যানি লিওন এই খেলায় বেশ পরিচিত মুখ। স্পেনের হয়ে টোকিও ২০২০ ও প্যারিস ২০২৪ দুই অলিম্পিকেই পুরুষদের পার্ক স্কেটবোর্ডিং ইভেন্টে অংশ নিয়েছেন তিনি। বুধবার স্পেনজুড়ে লাখো মানুষ বিরল এই পূর্ণ সূর্যগ্রহণ দেখার জন্য জড়ো হন। আকাশ পরিষ্কার থাকা বিভিন্ন শহর ও জনপদে মানুষ আগে থেকেই জায়গা করে নেয় সূর্যগ্রহণের সেরা দৃশ্য দেখার আশায়। গ্রহণ শুরু হওয়ার পর ধীরে ধীরে আকাশ অন্ধকার হতে থাকে। পরে চাঁদ পুরোপুরি সূর্যের আলো ঢেকে ফেললে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অনেকে করতালি দিয়ে ওঠেন, কেউ কেউ আনন্দে চিৎকার করেন। স্পেনে এক শতাব্দীরও বেশি সময় পর এটি ছিল প্রথম পূর্ণ সূর্যগ্রহণ। উত্তর ও মধ্য স্পেনের বি

সূর্যগ্রহণের মুহূর্তে স্কেটবোর্ডিং, দুঃসাহসিক স্টান্টে মুগ্ধ বিশ্ব

বিরল পূর্ণ সূর্যগ্রহণ দেখতে যখন স্পেনের লাখো মানুষ আকাশের দিকে তাকিয়ে ছিলেন, ঠিক সেই মুহূর্তে আকাশে দুঃসাহসিক স্টান্ট দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছেন স্প্যানিশ অলিম্পিক স্কেটবোর্ডার ড্যানি লিওন। চাঁদ সূর্যের সামনে এসে আলো ঢেকে দেওয়ার ঠিক মুহূর্তে বিশাল এক লাফ দেন তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই দৃশ্য শেয়ার করে এটিকে জীবনের সেরা স্টান্ট বলে বর্ণনা করেন তিনি। খবর আল জাজিরার। 

স্প্যানিশ পেশাদার স্কেটবোর্ডার ড্যানি লিওন এই খেলায় বেশ পরিচিত মুখ। স্পেনের হয়ে টোকিও ২০২০ ও প্যারিস ২০২৪ দুই অলিম্পিকেই পুরুষদের পার্ক স্কেটবোর্ডিং ইভেন্টে অংশ নিয়েছেন তিনি।

বুধবার স্পেনজুড়ে লাখো মানুষ বিরল এই পূর্ণ সূর্যগ্রহণ দেখার জন্য জড়ো হন। আকাশ পরিষ্কার থাকা বিভিন্ন শহর ও জনপদে মানুষ আগে থেকেই জায়গা করে নেয় সূর্যগ্রহণের সেরা দৃশ্য দেখার আশায়।

গ্রহণ শুরু হওয়ার পর ধীরে ধীরে আকাশ অন্ধকার হতে থাকে। পরে চাঁদ পুরোপুরি সূর্যের আলো ঢেকে ফেললে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অনেকে করতালি দিয়ে ওঠেন, কেউ কেউ আনন্দে চিৎকার করেন।

স্পেনে এক শতাব্দীরও বেশি সময় পর এটি ছিল প্রথম পূর্ণ সূর্যগ্রহণ। উত্তর ও মধ্য স্পেনের বিস্তীর্ণ অঞ্চল এবং পর্তুগালের বিভিন্ন এলাকা থেকে গ্রহণের অসাধারণ দৃশ্য দেখা যায়। গ্রহণের ছায়া গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডের কিছু অংশের ওপর দিয়েও অতিক্রম করে।

যে সময় চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে দেয়, সেই ‘সম্পূর্ণতা’ পর্যায়টি আড়াই মিনিটেরও কম স্থায়ী হওয়ার কথা ছিল। আইসল্যান্ডের পশ্চিম উপকূলের কাছে এর সর্বোচ্চ স্থায়িত্ব দেখা যায়। পর্তুগালের একটি ছোট অংশ এবং স্পেনে পৌঁছানোর সময়, সূর্যাস্তের ঠিক আগে, পূর্ণ গ্রহণের স্থায়িত্ব কমে প্রায় এক মিনিটে নেমে আসে। এরপর ভূমধ্যসাগরের ওপর দিয়ে পূর্ণ সূর্যগ্রহণের পর্যায় শেষ হয়।

এই বিরল মহাজাগতিক ঘটনা দেখতে স্পেনে অন্তত আরও  ৫ লাখ পর্যটক  আসতে পারেন বলে জানিয়েছিল দেশটির কর্তৃপক্ষ। গ্রহণের গতিপথের মধ্যে থাকা উত্তরাঞ্চলের এ কোরুনিয়া, বিলবাও ও সান্তিয়াগো দে কম্পোস্তেলার মতো শহরগুলোতে হোটেল কক্ষের চাহিদাও ব্যাপক বেড়ে যায়।

তীব্র গরম ও দাবানলের আশঙ্কার মধ্যেই সূর্যগ্রহণকে ঘিরে বড় ধরনের নিরাপত্তা প্রস্তুতি নেয় স্পেন সরকার। বিপুলসংখ্যক মানুষের সমাগম সামাল দিতে চালু করা হয় বিশেষ জননিরাপত্তা প্রচারাভিযান।

তবে এসব আয়োজনের মধ্যেও ড্যানি লিওনের সময় মেপে করা সেই দুঃসাহসিক স্কেটবোর্ডিং স্টান্টই সূর্যগ্রহণের স্মরণীয় দৃশ্যগুলোর একটি হয়ে উঠেছে।

সূত্র : আল জাজিরা ও এনডিটিভি
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow