সেই পাইলটকে বোমা মেরে হত্যার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। বিমানটি ভূপাতিত করতে পারলেও এর পাইলট নিরাপদ বের হয়েছেন। তাকে উদ্ধারে অভিযান শুরু করেছে মার্কিন স্পেপাল ফোর্স।  অভিযোগ উঠেছে, ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটকে হত্যা করতে যুক্তরাষ্ট্রের হামলার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।  রোববার (০৫ এপ্রিল) সামরিক সূত্রের বরাতে তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  এক সাক্ষাৎকারে ওই সূত্র জানায়, দুই দিন আগে ইরানি বাহিনী একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার পর পাইলটকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে এখন তাকে হত্যা করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। সূত্রটির দাবি, সম্ভাব্য অবস্থান সন্দেহে কোহগিলুয়েহ ও বয়ের-আহমাদ প্রদেশের কোহগিলুয়েহ শহরের বিভিন্ন স্থানে মার্কিন যুদ্ধবিমান হামলা চালিয়েছে। তাদের ধারণা ছিল, পাইলট ওই এলাকায় অবস্থান করছিলেন। এছাড়া যুক্তরাষ্ট্র তাদের আরেকজন ফ্লাইট ক্রু সদস্যকেও খুঁজছে বলে দাবি করা হয়। ওই ব্যক্তিকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে বোমা হামলা চালিয়ে তাকে হত্যা করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করা হয়েছে। তবে ওই পাইলট বর্তমানে ইরানি বাহিনীর হেফাজতে রয়েছে কি না ত

সেই পাইলটকে বোমা মেরে হত্যার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। বিমানটি ভূপাতিত করতে পারলেও এর পাইলট নিরাপদ বের হয়েছেন। তাকে উদ্ধারে অভিযান শুরু করেছে মার্কিন স্পেপাল ফোর্স।  অভিযোগ উঠেছে, ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটকে হত্যা করতে যুক্তরাষ্ট্রের হামলার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।  রোববার (০৫ এপ্রিল) সামরিক সূত্রের বরাতে তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  এক সাক্ষাৎকারে ওই সূত্র জানায়, দুই দিন আগে ইরানি বাহিনী একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার পর পাইলটকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে এখন তাকে হত্যা করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। সূত্রটির দাবি, সম্ভাব্য অবস্থান সন্দেহে কোহগিলুয়েহ ও বয়ের-আহমাদ প্রদেশের কোহগিলুয়েহ শহরের বিভিন্ন স্থানে মার্কিন যুদ্ধবিমান হামলা চালিয়েছে। তাদের ধারণা ছিল, পাইলট ওই এলাকায় অবস্থান করছিলেন। এছাড়া যুক্তরাষ্ট্র তাদের আরেকজন ফ্লাইট ক্রু সদস্যকেও খুঁজছে বলে দাবি করা হয়। ওই ব্যক্তিকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে বোমা হামলা চালিয়ে তাকে হত্যা করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করা হয়েছে। তবে ওই পাইলট বর্তমানে ইরানি বাহিনীর হেফাজতে রয়েছে কি না তা নিয়ে কোনো মন্তব্য করেনি সূত্রটি। একই সঙ্গে তারা দাবি করেছে, প্রথম পাইলটকে উদ্ধার করার বিষয়ে যুক্তরাষ্ট্র পুরো সত্য প্রকাশ করছে না। এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইরানে বিধ্বস্ত একটি মার্কিন যুদ্ধবিমানের ক্রু সদস্যদের উদ্ধারে অত্যন্ত কঠিন ও ঝুকিপূর্ণ অনুসন্ধান চালাচ্ছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। দেশটির আকাশসীমায় একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর শুক্রবার (০৩ এপ্রিল) রাতে এ অভিযান শুরু হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির তথ্যমতে, ইরানের আকাশে ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের পাইলটকে ইতোমধ্যেই উদ্ধার করা হয়েছে। তবে ওই বিমানে থাকা আরও এক ক্রু সদস্যকে এখনো খুজে পাওয়া যায়নি। সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমানটিতে থাকা অপর ওই ক্রু সদস্যকে উদ্ধারে ইরানের অভ্যন্তরে গভীর এলাকায় কঠোর অভিযান চলছে। সিবিএসের এক প্রতিবেদনে দুই মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়, বিধ্বস্ত এফ-১৫ই যুদ্ধবিমানের দুই পাইলটের একজনকে উদ্ধার করতে গিয়ে আরও দুটি মার্কিন বিমান ইরানের হামলার মুখে পড়েছে। এ সময় এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমানটি আক্রান্ত হলে পাইলট সাগরে ঝাঁপ দেন। পরে তাকে উদ্ধার করা হয়

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow