সেই ‘প্রেশার কুকার বোম’ নিষ্ক্রিয় করেছে বোম ডিস্পোজাল ইউনিট

ঢাকার সাভারের সাধাপুর এলাকায় একটি মসজিদের খোলা মাঠে কালো কসটেপে পেঁচানো একটি প্রেসার কুকার বোম পড়ে থাকার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে গিয়ে বোমাটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিস্পোজাল ইউনিট। বুধবার (১২ আগস্ট) দুপুর পৌনে দুইটার দিকে ঘটনাস্থলে আসে ডিএমপির বোম ডিস্পোজাল ইউনিট। দুপুর ৩টা ২৮ মিনিটের দিকে বোমাটি নিষ্ক্রিয় করেন তারা। এসময় দূর থেকে বিকট শব্দ এবং সাদা ধোঁয়া উড়তে দেখা যায়। স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, অনেক আগেই ওই জায়গা থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিলো। ৫০০ মিটারের বেশি দূর হবে। অনেকক্ষণ অপেক্ষার পর বিকট শব্দ শুনি। আকাশে ধোঁয়া দেখি। সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, দুপুর ৩টা ২৮ মিনিটের দিকে ডিএমপির বোম ডিস্পোজাল ইউনিট বোমাটি নিষ্ক্রিয় করেন। এর আগে, সাভারের সাধাপুর এলাকায় একটি মসজিদের খোলা মাঠে কালো স্কচটেপে পেঁচানো একটি প্রেসার কুকার পড়ে থাকতে দেখা যায়। নিরাপদ দূরুত্বে অবস্থান নিয়ে স্থানটি ঘিরে রেখেছিল পুলিশ। সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন বল

সেই ‘প্রেশার কুকার বোম’ নিষ্ক্রিয় করেছে বোম ডিস্পোজাল ইউনিট

ঢাকার সাভারের সাধাপুর এলাকায় একটি মসজিদের খোলা মাঠে কালো কসটেপে পেঁচানো একটি প্রেসার কুকার বোম পড়ে থাকার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে গিয়ে বোমাটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিস্পোজাল ইউনিট।

বুধবার (১২ আগস্ট) দুপুর পৌনে দুইটার দিকে ঘটনাস্থলে আসে ডিএমপির বোম ডিস্পোজাল ইউনিট। দুপুর ৩টা ২৮ মিনিটের দিকে বোমাটি নিষ্ক্রিয় করেন তারা। এসময় দূর থেকে বিকট শব্দ এবং সাদা ধোঁয়া উড়তে দেখা যায়।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, অনেক আগেই ওই জায়গা থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিলো। ৫০০ মিটারের বেশি দূর হবে। অনেকক্ষণ অপেক্ষার পর বিকট শব্দ শুনি। আকাশে ধোঁয়া দেখি।

সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, দুপুর ৩টা ২৮ মিনিটের দিকে ডিএমপির বোম ডিস্পোজাল ইউনিট বোমাটি নিষ্ক্রিয় করেন।

এর আগে, সাভারের সাধাপুর এলাকায় একটি মসজিদের খোলা মাঠে কালো স্কচটেপে পেঁচানো একটি প্রেসার কুকার পড়ে থাকতে দেখা যায়। নিরাপদ দূরুত্বে অবস্থান নিয়ে স্থানটি ঘিরে রেখেছিল পুলিশ।

সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে সাধাপুর গোপের বাড়ী লালটেক ঘোড়া মসজিদের মাঠে স্থানীয়রা একটি নীল রংয়ের প্লাস্টিকের ড্রামের মধ্যে কাপড়চোপড়, কোরআন শরীফসহ কসটেপ মোড়ানো একটি প্রেসার কুকার দেখতে পান। পরে স্থানীয়রা লোকজন ড্রাম থেকে বোমা সদৃশ প্রেসার কুকারটি মসজিদের মাঠে রেখে দেয়।

তিনি বলেন, পুলিশ সকাল ৮টার দিকে ঘটনাস্থলে কালো কসটেপে পেঁচানো একটি প্রেসার কুকার দেখতে পায়। প্রাথমিকভাবে বোম মনে করে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়।

তিনি বলেন, স্থানীয়রা জানিয়েছেন অজ্ঞাতনামা তিন ব্যক্তি প্লাস্টিকের ড্রামটি রাতে মসজিদের মাঠে রেখে চলে যায়।

মাহফুজুর রহমান নিপু/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow